বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

আজ শ্রীলঙ্কার মুখোমুখি অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে বাঁচা-মরার ম্যাচে মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি অস্ট্রেলিয়া। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে বড় জয়ের বিকল্প নেই অ্যারন ফিঞ্চের সামনে। পার্থে দিনের একমাত্র ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫ টায়।

নিজেদের মাটিতে যে কোনো ফরম্যাটে ২০১১ সালের পর প্রথম নিউজিল্যান্ডের কাছে হার অজিদের। নিউজিল্যান্ডের দেওয়া ২০০ রানের জবাবে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় মাত্র ১১১ রানে। রানের হিসেবে অজিদের সমৃদ্ধ ক্রিকেট ইতিহাসকে লণ্ডভণ্ড করে দিয়েছে এ হার।  সিডনির এমন শুরু নিশ্চই ভুলে যেতে চাইবেন অস্ট্রেলিয়ান সমর্থকরা।

অন্যদিকে আপসহীন লঙ্কানরা। প্রতিপক্ষ শ্রীলঙ্কা নামিবিয়ার বিপক্ষে প্রথম রাউন্ডে শুরুতে হোঁচট খেলেও পরের দুই ম্যাচেই দারুণ প্রত্যাবর্তন করেছে। সেপ্টেম্বরে এশিয়া কাপে হারে শুরু করেও শেষ পর্যন্ত শিরোপা জিতে নিয়েছিল লঙ্কানরা। সুপার টুয়েলভে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগে ইনজুরিত জর্জরিত শ্রীলঙ্কা। দুসমন্ত চামিরা, প্রমদ মাদুশান, ধানুস্কা গুনাথিলাকা, দিলশান মাদুশাঙ্কা ও পাথুম নিশাঙ্কাকে ছাড়াই লড়তে হবে লঙ্কানদের। দু’দল এর আগে খেলেছে ২৫টি  টি-টোয়েন্ট ম্যাচ। এর মধ্যে অজিদের জয় আছে ১৫ ম্যাচ আর লঙ্কানরা জিতেছে ১০ বার।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit