বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড ফাইনালের ভেন্যুর মান নিয়ে ভিনিসিউসের পর ফরাসি তারকার উদ্বেগ প্রকাশ কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে

রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনার জন্য চিঠি, জবাবে যা বলল হোয়াইট হাউস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসার জন্য মার্কিন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়ে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ৩০ জন সদস্য যে চিঠি পাঠিয়েছেন তার জবাব দিয়েছে হোয়াইট হাউস। সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জন পিয়েরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, “এ বিষয়ে আমাদের অবস্থা একদম পরিষ্কার, সেটি হচ্ছে ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া কোনও কিছুই হবে না।” 

তিনি বলেন, শান্তি আলোচনার জন্য রাশিয়ার সঙ্গে বৈঠকে যাবেন কি না এবং কি ধরনের আলোচনা করবেন তার সবই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর নির্ভর করছে। মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবিও একই ধরনের বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, ভবিষ্যৎ যেকোনও আলোচনার অবশ্যম্ভাবি অংশ হবে ইউক্রেন।

তিনি বলেন, “আমরা ইউক্রেনের প্রেসিডেন্টকে ছাড়া রাশিয়ার সঙ্গে কোনও ধরনের আলোচনায় যাচ্ছি না। আলোচনার ব্যাপারে প্রেসিডেন্ট জেলেনস্কি সিদ্ধান্ত নেবেন, কারণ এটি তার দেশ। তিনি কী ধরনের আলোচনা এবং কী ধরনের সফলতা চান এবং কখন তিনি আলোচনায় বসতে চান তার সবই জেলেনস্কির সিদ্ধান্ত।”

৩০ আইনপ্রণেতার চিঠিকে চিন্তাশীল উদ্বেগ উল্লেখ করে তার প্রশংসা করেন জন কিরবি। অন্যদিকে জন পিয়েরে বলেন, তিনি এখনও চিঠিটি দেখেননি। জন ফিরবি এবং পিয়েরে দুজনই জোর দিয়ে বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেকোনও সময় ইউক্রেন সংঘাতের অবসান ঘটানোর বিষয়টি বেছে নিতে পারেন। সূত্র: ব্লুমবার্গ

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit