রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল ও লুটপাটের অভিযোগ গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু নরসিংদীতে হাসপাতাল সিলগালা ও জরিমানা এখন নিজেকে অনেকটা বাঘিনীর মতো মনে হয়: কিয়ারা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে ‘চোখের বদলে চোখ’ নয়, আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের ইসলামাবাদে ‘কূটনৈতিক আলোচনায়’ বসবেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের নেতারা শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে: কৃতি শ্যানন

টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক দক্ষিণ আফ্রিকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১৪২ Time View

ডেস্ক নিউজ : সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো অবস্থানে ছিল না বাংলাদেশ দল। তবে বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে হোবার্টের বেলেরিভ ওভালে সোমবার নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে টাইগাররা। এই ম্যাচে নজর কেড়েছে তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিং।

বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে নিজেদের প্রথম খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে নিতে পারেনি দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে ম্যাচটি মাঠে গড়ালেও শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়। 

টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচার বলেন, আমাদের এখন সব ম্যাচ জিততে হবে। বিশ্বকাপ সবসময় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট। আমরা এখন নতুন ভেন্যুতে (সিডনি) যাব। আশা করি, বৃষ্টি দূরেই থাকবে। যাতে আমরা একটা ভালো ম্যাচ খেলতে পারি এবং নিজেদের স্কিলের প্রদর্শনী করতে পারি।

মার্ক বাউচার বলেন, টি-টোয়েন্টি ক্রিকেটে নির্দিষ্ট দিনে এক-দুইজন খেলোয়াড় এগিয়ে আসবে এবং তারাই জিতিয়ে দিতে পারে। আমরা বিশ্বাস করি, আমাদের মানসম্পন্ন ব্যাটসম্যান, বোলার আছে। যারা আমাদের সামনে (জয়ের) ভিন্ন ভিন্ন সুযোগ এনে দেবে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit