বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রে আবারও স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে। স্থানীয় সময় রোববার রাতে আরও একটি স্কুলে হামলা চালিয়েছে বন্দুকধারী। মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরের একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে ওই হামলাকারীও রয়েছে। স্থানীয় সময় রোববার রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির। বন্দুকধারী সেন্ট্রাল ভিজ্যুয়াল অ্যান্ড পারফর্মিং আর্টস স্কুলে প্রবেশ করে এ হামলা চালায়। হামলার মাঝখানে বন্দুকটির গুলি আটকে গেলে বেশি মানুষকে হত্যা করতে পারেনি।

হামলার ঘটনার পর পরই ওই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। তবে হামলার কারণ তাৎক্ষণিক জানা যায়নি। সেন্ট লুইস পাবলিক স্কুল বলছে, পুলিশ বন্দুকধারীকে ‘দ্রুত আটকাতে’ সক্ষম হয়েছে।

পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারীর বয়স ১৯ বছর এবং ওই স্কুলের সাবেক শিক্ষার্থী। পুলিশের সঙ্গে গোলাগুলিতে হামলাকারীও নিহত হয়।

পুলিশ স্থানীয় গণমাধ্যমকে জানায়, স্কুলেই এক মেয়ে শিক্ষার্থীকে মৃত ঘোষণা করা হয়। অপর এক নারী হাসপাতালে নেওয়ার পর মারা যান।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, আহত সাতজনের মধ্যে তিনজন মেয়ে ও চারজন ছেলে। তাদের অবস্থাও গুরুতর।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit