শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

হিলিতে বসত বাড়ীতে হামলা, থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১৬২ Time View

মোঃ আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে পূর্ব শত্রুতার জের ধরে ইলিয়াস আলী নামে এক ব্যক্তির বসত বাড়ীতে হামলা করেছে প্রতিবেশী সাইরুদ্দীন, আফরোজা বেগম, সুমন মিয়া ও আমেনা বেগম। তারা সকলেই হাকিমপুর উপজেলার ধরন্দা (কলেজপাড়া) নামক এলাকার বাসীন্দা। তাদের সকলের নাম উল্লেখ করে হাকিমপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ইলিয়াস আলী।

থানায় দেওয়া অভিযোগ সুত্রে জানা যায়, উপরোক্ত বিবাদীগন ইলিয়াস আলীর প্রতিবেশী। দীর্ঘ দিন ধরে তাদের সাথে বাড়ীর সীমানা নিয়ে বিরোধ চলে আসছিলো। যার জন্য বিবাদীরা ইলিয়াস আলীর ক্ষতি সাধনের জন্য প্রায়ই লেগেই থাকে। ঘরের পার্শ্বে নানা সময় অকারনে বিভিন্ন আবর্জনা লাগিয়ে দিয়ে ধোয়ার সৃষ্টি করতো। ফলে ইলিয়াস আলীর বাড়ীতে থাকা ভাড়াটিয়ারা সমস্যায় পড়েন।

এক পর্যায়ে তিনি একটি অভিযোগ থানায় দেন। এতে করে বিবাদীরা আরোও ক্ষিপ্ত হয় এবং চলতি মাসের ১৮ অক্টোবর দুপুর আড়াইটার দিকে লোহার রড এবং শাবল দ্বারা বসত বাড়ির শয়ন ঘরের দেওয়াল ভাঙ্গাতে শুরু করে। এক পর্যায়ে তারা টয়লেটের ইট ভেঙ্গে ফেলে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিবাদী সুমন মিয়া জানান, ইলিয়াস আলী আমাদের জায়গাতে টয়লেট তৈরী করেছেন। যার জন্য আমরা ভেঙ্গে দেওয়া চেষ্ঠা করেছি। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ছায়েম মিয়া জানান, বসত বাড়ীতে হামলার ঘটনায় ইলিয়াস আলী নামে একজন অভিযোগ দিয়েছে। তন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit