বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

সিত্রাং: সতর্ক করলেন মমতা ব্যানার্জি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবজনিত ক্ষয়ক্ষতি এড়াতে পশ্চিমবঙ্গবাসীকে সতর্ক থাকতে বললেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃণমূল নেত্রী যেসব এলাকায় আবহাওয়া পরিস্থিতি খারাপ সেখানে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন। মমতা বলেন, ‘সকলে কালীপুজো ও দীপাবলির আনন্দ করুন। কিন্তু খুব দরকার না পড়লে বাড়িতে থাকাই ভাল। কারণ, কখন কী হয় সবটা বলা যায় না।’

আবহাওবিদেরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় সিত্রাং প্রবল ঘূর্ণিঝড় হলে তার বড় ঝাপটা লাগতে পারে দুই ২৪ পরগনায়। আপাতত ঝড়ের গতি বেড়েছে বলেই জানিয়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়া দফতর। সোমবার সকালে প্রতি ঘণ্টায় ২০ কিলোমিটার উপকূলের দিকে অগ্রসর হচ্ছিল সিত্রাং। দুপুরে কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উপকূলের দিকে এগিয়ে আসার গতি বেড়েছে ঘূর্ণিঝড়ের। দুপুর তিনটে নাগাদ পাওয়া খবর অনুযায়ী সেটি প্রতি ঘণ্টায় ৩১ কিলোমিটার বেগে এগোচ্ছে।

রাজ্যে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার মতো উপকূলবর্তী অঞ্চল তো আছেই, কালীপুজার দিন সকাল থেকে হাওড়া, কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। মমতা জানিয়েছেন, সুন্দরবন ও সাগর এলাকায় বহু মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়েছে। একই সঙ্গে তিনি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত সবাইকে আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছেন। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit