শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

‘ডার্টি বোমা’ নিয়ে রাশিয়ার অভিযোগ প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন নিজেদের ভূখণ্ডে ‘ডার্টি বোমা’ব্যবহার করে এর দায় মস্কোর ওপর চাপাতে পারে বলে রাশিয়া যে দাবি করছে, তা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে রাশিয়ার এ দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় দুই মিত্র যুক্তরাষ্ট্র ও ফ্রান্সও। খবর আনাদোলুর।

ডার্টি বোমা হচ্ছে এমন এক বিস্ফোরক, যা তেজস্ক্রিয়তা ছড়ায়। রোববার আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে টেলিফোন আলাপের সময় এ অভিযোগ করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী।

যদিও এ বোমার পরমাণু অস্ত্রের মতো ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতা নেই, তবে এ বোমা বিস্ফোরণের ফলে বিস্তৃত অঞ্চলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে এবং তার থেকে পরিবেশে দূষণ ছড়িয়ে পড়তে পারে। রাশিয়ার কর্মকর্তারা বারবার অভিযোগ করেছেন, ইউক্রেন এ ধরনের বোমার ব্যবহার করতে পারে। ইউক্রেন কর্তৃপক্ষও রাশিয়ার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেছে।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর ওই অভিযোগের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর এ অভিযোগ বিপজ্জজনক মিথ্যা।

তিনি বলেন, রাশিয়ার বক্তব্য থেকে মনে হচ্ছে, তারা নিজেরাই ইউক্রেনের মাটিতে এ ধরনের তেজস্ক্রিয় বোমা ব্যবহারের পরিকল্পনা করছে।  

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit