শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১৩২ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : দীর্ঘ ৮ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ রোববার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হাজী আবদুল জলিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ এমপি। সম্মেলন উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।

উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মোঃ ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল-মাহমুদ স্বপন এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ  ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ আবদুর সবুর। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাহাবুবুল আলম হানিফ এমপি বলেন, ২০০৬ সালে  বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন আওয়ামীলীগ নির্বাচনে ৩০টি সিটও পাবে না। ২০০৮ সালের নির্বাচনে বিএনপিকে ৩০ সিটের কম পেয়ে পার্লামেন্টে যেতে হয়েছে। তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচন আর ২০১৮ সালের নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই। ২০২৯ সালের পরে আপনাদেরকে ভাবতে হবে। এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসা যায় কি না। যতদিন আপনাদের (বিএনপির) দলের নেতা দুর্নীতিবাজ তারেক রহমান ও খালেদা জিয়া থাকবে ততদিন এদেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনবে না।  মানুষ আপনাদের ভোট দিবে না।  

তিনি বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেন, বর্তমানে আপনারা পার্লামেন্টে ১০ সিটের কম নিয়েই আছেন। লজ্জা হওয়া উচিত আপনাদের। আপনাদের নেত্রী এতিমের টাকা আত্মসাতের কারনে দুর্নীতি মামলায়  হয়ে কারাগারে বন্দী ছিলেন। শেখ হাসিনার দয়ার কারনে তিনি এখন বাসায় আছেন। নির্বাচন করার যোগ্যতা তার নাই। দুর্নীতির কারনে একজন কারাগারে আরেকজন পলাতক। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে হাজী মোঃ ছফিউল্লাহ মিয়াকে সভাপতি, আবু নাছের আহমেদকে সাধারণ সম্পাদক, মোঃ হানিফ মুন্সীকে সহ-সভাপতি-(১), মোঃ আনিছুর রহমানকে সহ-সভাপতি-(২), মোঃ রুবেল শিকদারকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মোঃ আতাউর রহমান কবিরকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষনা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit