বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

জয় দিয়ে বিশ্বকাপ শুরু টাইগারদের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১০১ Time View

ডেস্কনিউজঃ ব্যাটিংটা ভালো হয়নি, পুঁজি মাত্র ১৪৪ রান। তবে বোলারদের সৌজন্যে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। সোমবার হোবার্টের বেলেরিভ ওভালে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে সাকিব আল হাসানের দল।

স্বল্প পুঁজি নিয়ে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশকে বল হাতে দারুণ সূচনা এনে দেন তাসকিন আহমেদ।

নেদারল্যান্ডসের ইনিংসের প্রথম দুই বলেই দুই উইকেট তুলে নেন তিনি। প্রথম বলে বিক্রমজিত সিংকে ইয়াসির আলী রাব্বির ক্যাচ বানান এই পেসার। আর বাস ডি লিড ক্যাচ দেন নুরুল হাসান সোহানকে। চতুর্থ ওভারেও জোড়া ধাক্কা খায় ডাচরা। সাকিব আল হাসানের করা ওই ওভারে রানআউট হন ম্যাক্স ও’দাউদ (৮) ও টম কুপার (০)।

১৫ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা নেদারল্যান্ডসকে ১৩৩ রানে নিয়ে যান মূলত কলিন অ্যাকারম্যান। ৪৮ বলে ৬২ রানের ইনিংস খেলেন তিনি। শেষ দিকে ১৪ বলে ২৪ রান করে বাংলাদেশকে প্রায় ধরেই ফেলছিলেন পল ফন মিকেরেন।

৪ ওভারে ২৫ রানের বিনিময়ে তাসকিন নিয়েছেন ৪টি উইকেট। ভয়ংকর হয়ে উঠা অ্যাকারম্যানও তাসকিনের শিকার। ৪ ওভারে মাত্র ১৫ রান খরচ করে দুই উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। অপর পেসার মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ২০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

এর আগে, টসে হেরে ব্যাটিং করে ৮ উইকেটে ১৪৪ রানের স্কোর পায় বাংলাদেশ। আফিফ হোসেন ২৭ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ২টি ছক্কা ও ২টি চার। ২০ বলে ২৫ করেন নাজমুল হাসান শান্ত। শেষদিকে ১২ বলে ২০ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন।

কিউএনবি/বিপুল/২৪.১০.২০২২/ দুপুর ২.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit