ডেস্কনিউজঃ ভুলে যাওয়ার মতো শুরুর পরও ম্যাচে ফিরতে চলেছে নেদারল্যান্ডস। মাত্র ১৫ রানে ৪ উইকেট হারালেও কলিন অ্যাকারম্যান ও স্কট এডওয়ার্ডের ৩৮ বলে ৩৬ রানের জুটিতে স্বস্তি ফিরেছে কমলা বাহিনীতে। ১০ ওভার শেষে ৪ উইকেটে ৫১ রান ডাচ স্কোরবোর্ডে। শেষ ১০ ওভারে জয়ের জন্য নেদারল্যান্ডসের প্রয়োজন ৯৪ রান।
এর আগে বাংলাদেশের বোলিংয়ের শুরুটা হয় স্বপ্নের মতো। মাঠে এসে ডাচ ব্যাটাররা গা গরম করেও সারতে পারেনি, তাসকিনের জোড়া আঘাত। ইনিংসের প্রথম ওভারেই প্রথম ২ বলেই উইকেটের দেখা পেয়েছেন তাসকিন। প্রথম বলেই বিক্রমজিৎ সিংকে ফেরানোর পর দ্বিতীয় বলেই বাস ডি লিডিকে নিজের দ্বিতীয় শিকার বানান এই স্পিড স্টার।
সেখান থেকে আর বের হয়ে আসতে পারেনি কমলা বাহিনী। শূন্য রানে ২ উইকেট হারানোর চাপ থেকে বের হতে গিয়ে আরো চাপে পড়েছে নেদারল্যান্ডস, চতুর্থ ওভারে জোড়া রান আউটের শিকার হয়েছেন তারা। মাত্র ১৫ রানেই ৪ উইকেট হারায় দলটি। ফলে ১৪৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ব্যাকফুটে নেদারল্যান্ডস।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৪৪ রান করতে সক্ষম হয় টাইগাররা। আফিফ হোসেনের ৩৮ ও শেষ দিকে মোসাদ্দেক হোসেনের ১২ বলে অপরাজিত ২০ রানে সম্মানজনক সংগ্রহে পৌঁছায় বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত করেন ২৫ রান।
কিউএনবি/বিপুল/২৪.১০.২০২২/ দুপুর ১২.৫৪