বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

মিয়ানমারে শান্তি ফেরাতে বৈঠকে বসছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের অবস্থা দিন দিন আরও অস্থিতিশীল হয়ে উঠছে। বেসামরিক নাগরিকদের ওপর চলছে জান্তা বাহিনীর দমনপীড়ন। অন্যদিকে, সেনা সদস্যদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে বিদ্রোহী গোষ্ঠীরা। সবমিলিয়ে দেশটির সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল।

 
মিয়ানমারে সহিংসতা বন্ধে ও শান্তি ফেরাতে বৈঠকে বসতে যাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। বৃহস্পতিবার ইন্দোনেশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ান সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রোববার কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
 
কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বৈঠকে মিয়ানমারে শান্তি ফেরাতে গত বছর আসিয়ানের নেয়া পাঁচ দফা বাস্তবায়নের ইস্যুটিও উঠে আসবে। গত বছর মিয়ানমারে রক্তপাত বন্ধে ইন্দোনেশিয়ার জাকার্তায় আসিয়ান নেতারা বৈঠকে বসেন। এতে জোটের পক্ষ থেকে জনগণের স্বার্থে শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধান, মিয়ানমারে আসিয়ানের মানবিক সহায়তা প্রদান, দেশটিতে বিবদমান সব পক্ষকে সহিংসতা বন্ধের পাশাপাশি পাঁচ দফা গৃহীত হয়।
 
আগামী মাসে আসিয়ান শীর্ষ সম্মেলনের আগে মিয়ানমার ইস্যুতে কীভাবে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেয়া যায় সেই বিষয়ে বৈঠক থেকে সুপারিশ আসতে পারে বলেও জানানো হয়। গত বছর পহেলা ফেব্রুয়ারি গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। আটক করে সু চির রাজনৈতিক নেতাদের। এরপর থেকেই মিয়ানমারে অস্থিতিশীলতা দেখা দেয়।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit