সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

সমাবেশ থেকে ফেরার পথে সন্ত্রাসী হামলায় আহত নেতাকর্মীদের বাড়িতে অনিন্দ্য ইসলাম অমিত

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৬৯ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : খুলনার সমাবেশ থেকে ফেরার পথে সন্ত্রাসী হামলায় আহত যশোরের মনিরামপুরে নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক(ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত খোজখবর নিয়ে তাদেরকে সান্তনা দেন। গতকাল রোববার দুপুর ১২ টার দিকে তিনি অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে মনিরামপুরে বিভিন্ন এলাকায় আহত নেতাকর্মীদের বাড়িতে যান। এ সময় প্রিয় নেতাকে পাশে পেয়ে আহত কর্মীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।

রোববার যশোর থেকে সকাল সাড়ে ১১ টার দিকে যখন অনিন্দ্য ইসলাম অমিত মনিরামপুরে দলিয় কার্যালয়ে এসে পৌছান, তখন মুহুর্তের মধ্যে কয়েক’শ নেতাকর্মী সেখানে উপস্থিত হয়ে তাদের দলিয় অভিভাবককে স্বাগত জানান। এ সময় প্রিয় নেতা দুই হাত উচু করে এবং অনেককেই কাছে টেনে বুকে জড়িয়ে ধরেন। পরবর্তিতে তিনি জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, গোলাম রেজা দুলু, মোহাম্মদ মুছা, উপজেলা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, নির্মল কুমার বিটসহ উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে বিজয়রামপুর গ্রামে যান আহত যুবদল কর্মী মমতাজ উদ্দিনের বাড়িতে।

এ সময় আহত মমতাজ উদ্দিন ঘরের বারান্দায় পাটির ওপর বসে ব্যাথায় কাতরাচ্ছিলেন। কিন্তু প্রিয় নেতা অমিতকে কাছে পেয়ে মুহুর্তের মধ্যে মমতাজ উদ্দিন সব ব্যাথ্যা কষ্ট ভূলে গিয়ে আবেগপ্রবন হয়ে পড়েন। এসময় অনিন্দ্য ইসলাম অমিত আহত মমতাজ উদ্দিনের গায়ে হাতের পরশ বুলিয়ে সান্তনা দিয়ে তার সার্বিক খোজখবর নেন। পরবর্তিতে তিনি যান বাকোশপোল গ্রামের অপর আহত কর্মী সিরাজুল ইসলাম ও নাহিদ হাসানের বাড়িতে। সেখানে গেলেও একই চিত্রের অবতারনা আহত দুজনকে তিনি সন্তনা দিয়ে তাদের খোজখবর নেন।

অনুরুপভাবে একে একে তিনি অধিকাংশ আহতদের বাড়িতে গিয়ে সান্তনা দেন। পরে দলিয় কার্যালয়ে উপস্থিত আহতদের মধ্যে আরিফ হোসেন, পলাশ, আশরাফুল ইসলাম, আবদুল রহিম, নাহিদ হাসান, কামরুল ইসলাম, আব্বাস উদিআদন, মিন্টু, হালিম, আবু বক্কার, রবিউল ইসলাম, শরিফুল ইসলামকে কাছে পেয়ে তাদেরকে বুকে জড়িয়ে সান্তনা দেন এবং খোজখবর নিয়ে একান্তে কথা বলেন।

এ সময় প্রিয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সন্ত্রাসী হামলা চালিয়ে গনতান্ত্রীক আন্দোলন সরকার দমাতে পারবেনা। বরং হামলার পর গণতন্ত্র রক্ষার সৈনিকরা আন্দোলনে আরো ইস্পাত কঠিন ভূমিকা রাখবে। উল্লেখ্য শনিবার খুলনার সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা হামলা চালিয়ে গাড়ি ভাংচুরসহ মারপিটে আহত করে মনিরামপুরের অন্তত: ২০ নেতাকর্মীকে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit