রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

‘ইউক্রেনীয়দের ঠান্ডায় জমিয়ে দেওয়ার পরিকল্পনা রাশিয়ার’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৯৪ Time View

গত কয়েকদিনে সামরিক স্থাপনায় রুশ সেনারা যতটা না আঘাত হেনেছে, তার চেয়ে বেশি আঘাত হেনেছে ইউক্রেনের জ্বালানি স্থাপনা ও অবকাঠামোর উপর। 

শীত যখন খুবই সন্নিকটে তখন রুশ সেনারা ইউক্রেনের থার্মাল পাওয়ার স্টেশন, বিদ্যুৎ সাব-স্টেশন, ট্রান্সফরমার ও পাইপ লাইনগুলোতে হামলা চালাচ্ছে।  এরফলে ব্ল্যাকআউট, পানি সরবরাহ বন্ধ এবং ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে৷ 

বলা হচ্ছে ইউক্রেনীয়দের ঠাণ্ডায় জমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে রাশিয়া৷ তারা খুবই পরিকল্পনামাফিকভাবে বিদ্যুৎ কেন্দ্র ও অন্যান্য জ্বালানি স্থাপনায় হামলা চালাচ্ছে৷ 

রুশ সেনারা ইউক্রেনীয় সেনাদের পাল্টা আক্রমণে পিছু হটতে বাধ্য হয় তখন  রাশিয়ার অনেকে ইউক্রেনকে অন্ধকারে নিমজ্জিত করে শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন৷ 

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রুশ সেনারা এখন জ্বালানি প্রকৌশলীদের নির্দেশনা অনুযায়ী চলছে৷ তাদের নির্দেশনা দেওয়া হচ্ছে কিভাবে হামলা করে ব্যাপক ক্ষতি সাধন করা যাবে। সেই অনুযায়ী এখন কাজ করছে সেনারা৷ তারা তাই ড্রোন ও মিসাইল দিয়ে বিদ্যুৎ স্থাপনাগুলোর এমন এমন জায়গায় আঘাত হানছে যেন সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। 

সূত্র:  সিএনএন

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৯:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit