রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’!

পাঁচ জার্মান নাগরিক বহনকারী বিমান নিখোঁজ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কোস্টারিকার জননিরাপত্তা মন্ত্রী জর্জ টরেস জানিয়েছেন, মেক্সিকো থেকে একটি ছোট বিমান পাঁচজন জার্মান নাগরিককে নিয়ে শুক্রবার কোস্টারিকা থেকে নিখোঁজ হয়েছে। 

মন্ত্রী বলেন, ‘আমরা মেক্সিকো থেকে লিমনের পূর্বাঞ্চলীয় প্রদেশের বিমান বন্দরগামী একটি ব্যক্তিগত ফ্লাইটের বিষয়ে একটি সতর্কতা পেয়েছি।’ খবর এএফপি’র।

টোরেস তার মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় বলেন, বিমানটিতে পাঁচ জন জার্মান নাগরিক যাত্রী ছিলেন। এর মধ্যে রয়েছেন ৫৩ বছর বয়স্ক জার্মান উদ্যোক্তা রেনার শ্যালার, যিনি তার ফিটনেস স্টুডিওর জন্য পরিচিত। এছাড়া তার সঙ্গী হিসেবে ছিলেন দুজন কম বয়স্কসহ ৪০ বছরের এক নারী এবং ৪৪ বছরের এক পুরুষ।

বিমানটির পাইলট হিসেবে যিনি ছিলেন, তিনি ৬৬ বছরের একজন সুইস নাগরিক বলেও জানানো হয় কোস্টারিকার জননিরাপত্তা মন্ত্রণালয়ের ওই ভিডিওতে।

কোস্টারিকার নিরাপত্তা কর্মকর্তারা বলেন, ‘বিমানটি কোস্টারিকান ক্যারিবিয়ানের লা ব্যারা দে প্যারিসমিনার কাছে কন্ট্রোল টাওয়ারের সাথে সংযোগ হারায় এবং আমরা তা শনাক্ত করার জন্য আভ্যন্তরীণ প্রোটোকলটি অবিলম্বে সক্রিয় করেছি। বিমানটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় নিখোঁজ হয়।’ 

মন্ত্রী টোরেস বলেন, কয়েক ঘণ্টা পরে রাত ও খারাপ আবহাওয়ার কারণে অনুসন্ধান স্থগিত করা হয় এবং আজ (শনিবার) আবার অনুসন্ধান শুরু হবে।

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৮:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit