শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে দিনাজপুরে পেট্রোল পাম্প গুলো তে দীর্ঘ লাইন সরবরাহ কম থাকার অভিযোগ  ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস এক দিনে দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন ভবনে ক্ষয়ক্ষতি ও আগুন একদিনে দুই যুদ্ধবিমান, তিন ড্রোন ও দুই মিসাইল ভূপাতিতের দাবি ইরানের সাফ চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

মমতাকে লতা মঙ্গেশকারের সঙ্গে তুলনা রাজ চক্রবর্তীর

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ভারতের সংগীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ও ক্রিকেটের মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের সঙ্গে তুলনা করলেন রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী।

শুক্রবার রাতে উত্তর ২৪ পরগণা জেলার বনগায় বিজয়া সম্মেলনীতে যোগ দিয়ে রাজ এ কথা বলেন। তিনি আরও বলেন, সারা ভারতবর্ষে মমতা একমাত্র মুখ্যমন্ত্রী যে সকলের কথা ভাবেন। তিনি যখন কাজ করেন তখন ভাবেন না সামনের মানুষটা কোন রঙের, কোন রাজনৈতিক দলের। যেমন লতা মঙ্গেশকর-শচীন টেন্ডুলকারদের সৃষ্টিকর্তা পাঠিয়েছেন কোন একটা কাজের জন্য। তেমনই এক নেত্রী মমতা মন্দোপাধ্যায়, যাকে পাঠানো হয়েছে মানুষের সেবা করার জন্য। তাকে সম্মান করা উচিত। যে মানুষটা রাতদিন এক করে মানুষের ভালো থাকার জন্য ছুটে বেড়াচ্ছে, করছে কাজ করছে- তাকে কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে। কিন্তু তা কেউ করতে পারছে না। 

রাজের এই মন্তব্যের পরেই বিতর্কের ঝড় উঠেছে গোটা রাজ্যে। বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন, ‘এই সব চাটুকারিতা করে আদতে মনীষীদেরই অপমান করা হচ্ছে।’ সিপিআইএম নেতা ও সাবেক সংসদ সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘বর্তমানে রাজ্যের এই দূরবস্থার মধ্যে তৃণমূলের নেতারাই হাসির খোরাক জোগাচ্ছেন।’

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit