রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

‘আমি মানুষের জন্য জীবন উৎসর্গ করেছি’

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৪৬৯ Time View

ডেস্ক নিউজ : ভোলা-১ আসনের এমপি তোফায়েল আহমদ বলেছেন, আমি মানুষের জন্য কাজ করেছি। মানুষের জন্য জীবন উৎসর্গ করেছি। যতদিন বাঁচব ততদিন বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে মানুষের সেবায় কাজ করে যাব। মানুষ তাকে ভালোবাসে উল্লখ করে তিনি বলেন, তাদের আপনজন হয়েছি বলে আমাকে ৮ বার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমি ভোলার মানুষের কাছে কৃতজ্ঞ। বাকি জীবন আমি ভোলার উন্নয়নে কাজ করে যাব। 

শনিবার নিজের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। তোফায়েল আহমেদের ৮০তম জন্মদিন উপলক্ষ্যে ভোলা আওয়ামী লীগ জেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন টুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ, সাবেক সহসভাপতি ও পিপি আশরাফ হোসেন লাবু, সাবেক সহসভাপতি জুলফিকার আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ছায়েম, জেলা ছাত্রলীগ সভাপতি রাইয়ান আহম্মেদসহ দলীয় নেতারা। পরে তোফায়েল আহমদের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit