সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

কুয়ালালামপুর পাইকারি বাজারে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ আটক ৫২

আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২১৫ Time View
আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি :মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর পাইকারি বাজারে দেশটির ইমিগ্রেশন বিভাগের অভিযানে ১৬ বাংলাদেশিসহ ৫২ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এ সময় ব্যক্তিগত ড্রাইভিং লাইসেন্সসহ পণ্যবাহী গাড়ির লাইসেন্স না থাকা এবং মেয়াদোত্তীর্ণ গাড়ির বিমা নিয়ে যান চলাচলের জন্য ‘অপারেসি পেওয়া’ নামের একটি অভিযানে ৫৮টি গাড়ি জব্দ করেছে দেশটির সড়ক পরিবহন বিভাগ।স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ অক্টোবর)সকালে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের সাত কর্মকর্তাসহ মোট ৭২ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এ অভিযানে যোগ দেয়।

কুয়ালালামপুর সড়ক পরিবহন বিভাগের ডেপুটি ডিরেক্টর জুলকিফ্লাই ইসমাইল জানান, দেশটিতে বসবাসের বৈধ কাগজপত্র না থাকায় অভিযানে ৫২ জন অভিবাসীকে আটকের পাশাপাশি ৮টি লরি, ১২টি ভ্যান, ২৫টি মোটরবাইক, ছয়টি ফর্কলিফট এবং সাতটি ট্রাইসাইকেলসহ ৫৮টি যানবাহন জব্দ করা হয়েছে।আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের ২৮, ইন্দোনেশিয়ার ৬ এবং ভারতের ২ নাগরিক রয়েছেন। যাদের সবার বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে।প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর রাতে দেশটিতে বৈধ ভ্রমণ নথি না থাকায় দেশটির সেলাঙ্গর রাজ্যের শাহ আলমের সেকশন ২২-এর শিপিং কোম্পানির গুদামে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ পাঁচ শতাধিক অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।সেলাঙ্গর রাজ্যের অভিবাসন বিভাগের উপপরিচালক তরমিজি তালিব আলির নেতৃত্বে এই অভিযানে যোগ দেন সেলাঙ্গর রিইনফোর্সমেন্টের ৭৮ জন কর্মকর্তা ও জাতীয় নিবন্ধন বিভাগের (জেপিএন) ৪ কর্মকর্তা।

কিউএনবি/অনিমা/২২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit