বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

ভারতের অরুণাচলে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৩০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

আপার সিয়াংয়ের সিনিয়র পুলিশ অফিসার জুম্মার বাসারের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএনআই জানায়, অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) চিংগিং গ্রামের কাছে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলে যাওয়ার জন্য কোনো সড়কপথ নেই। তবে একটি উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সেনাবাহিনীর সদস্যদের বহনকারী হেলিকপ্টারটি শুক্রবার সকালে লিকাবালি থেকে উড্ডয়নের পর স্বাভাবিকভাবে চলছিল। সকাল ১০টা ৪৩ মিনিটে দুর্ঘটনাটি ঘটে।

একটি ঝুলন্ত ব্রিজ ছাড়া ওই গ্রামে যাওয়ার জন্য মোটরযানের কোনো রাস্তা নেই। সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। স্থানীয় গ্রামবাসীরাও উদ্ধারকাজে সহযোগিতা করছে বলে জানা গেছে।

কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু টুইটারে লেখেন, অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলায় ভারতীয় সেনাবাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বিষয়ে অত্যন্ত কষ্টদায়ক খবর পেয়েছি। আমার গভীর প্রার্থনা রইল।

অক্টোবরে অরুণাচল প্রদেশে এটি দ্বিতীয় হেলিকপ্টার দুর্ঘটনা। এই মাসের শুরুর দিকে, তাওয়াংয়ের কাছে একটি চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর একজন পাইলট প্রাণ হারান এবং আরও কয়েকজন আহত হন।

কিউএনবি/অনিমা/২১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit