বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

যুদ্ধের জন্য আমরা প্রস্তুত: চীনা প্রতিরক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেংঘে বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনী বর্তমানে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে এবং যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। তাইওয়ানকে ঘিরে আমেরিকার সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে এ হুশিয়ারি উচ্চারণ করলেন ফেংঘে। খবর দ্য ওয়ালস্ট্রিট জার্নালের।

চীনা কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেসের অবকাশে প্রতিরক্ষামন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, চীন বর্তমানে কঠিন নিরাপত্তা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট শি জিনপিং নির্দেশ দেওয়া মাত্র ঝড়ের গতিতে তা পালন করবে সশস্ত্র বাহিনী। চীনের সেনাবাহিনী সার্বক্ষণিকভাবে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে এবং নিশ্চিতভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে বলে তিনি প্রত্যয় জানান।

এর আগে গত রোববার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানকে শান্তিপূর্ণভাবে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, যদি শান্তিপূর্ণ উপায়ে না হয় তা হলে প্রয়োজনে এ কাজে সামরিক শক্তি প্রয়োগ করা হবে। চীনা প্রেসিডেন্টের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন অভিযোগ করেন, ওয়াশিংটন যে সময়সীমা ধরে নিয়েছিল তার আগেই চীন বলপ্রয়োগ করে তাইওয়ান দখল করতে চায়।

চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করলেও আমেরিকা তাইওয়ানকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে চায়। মার্কিন সরকার চীনকে সতর্ক করে দিয়ে বলেছে, তাইওয়ানে বলপ্রয়োগ করতে গেলে মার্কিন সামরিক শক্তির মুখোমুখি হতে হবে। এ অবস্থায় চীনা প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যে তাইওয়ানকে চীনের সঙ্গে একীভূত করার ব্যাপারে বেইজিংয়ের দৃঢ়সংকল্পের বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit