বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতারণা মামলায় সালমান খানকে আদালতে তলব কোটি টাকার মৃত্যু ভাতার লোভে সেনাদের বিয়ে, সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা ঘুরে দেখলেন মার্কিন নৌ কমান্ডার দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্র পাশে থাকুক বা না থাকুক, ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

সাবেক প্রতিমন্ত্রী মরহুম আব্দুর রৌফ চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ১৫৪ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : সাবেক এমপি সাবেক প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা মরহুম আব্দুর রৌফ চৌধুরীর ১৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশন ও বাংলাদেশ আওয়ামীলীগ বোচাগঞ্জ্ উপজেলা শাখা বিভিন্ন কর্মসূচী পালন করেছে। কর্মসূচীর মধ্যে ছিল সকাল ৮টা৩০ মিনিটে ধনতলাস্থ মরহুমের পারিবারিক সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন, সকাল ৯টায় মিলাদ মাহফিল ও দোয়া।

উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মরহুমে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন জননেতা মরহুম আব্দুর রৌফ চৌধুরীর একমাত্র পুত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এছাড়াও আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশন, খালাসউদ্দীন চৌধুরী ওয়াক্ফ এষ্টেট, ভিসি হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়, বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, বোচাগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,সেতাবগঞ্জ পৌরসভা, বিরল উপজেলা আওয়ামীলীগ, বোচাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, দিনাজপুর জেলা আওয়ামীলীগ, সেতাবগঞ্জ প্রেসক্লাব, সেতাবগঞ্জ সরকারি কলেজ, সেতাবগঞ্জ মহিলা কলেজ, হাট রামপুর ডিগ্রী কলেজ, দেওগাঁও বকুলতলা ডিগ্রী কলেজ, সেতাবগঞ্জ পৌর আওয়ামীলীগ, সেতাবগঞ্জ বনিক সমিতি, বিভন্ন সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান সহ দিনাজপুর, বিরল, বীরগঞ্জ, কাহারোল ও পীরগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। দোয়ার অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। পরে মরুহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সেতাবগঞ্জ বাজার বটতলা মসজিদের খতিব হাফেজ মাওলানা ওবায়দুর রহমান।

এদিকে বাংলাদেশ আওয়ামীলীগ বোচাগঞ্জ উপজেলা শাখা মরহুম আব্দুর রৌফ চৌধুরীর ১৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয,দলীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন, সকাল ৮টা ৩০ মিঃ শ্রদ্ধাঞ্চলি নিবেদন ও বিকাল ৪টায় আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে স্মরণ সভার আয়োজন করেন।

 

 

কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit