রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল ও লুটপাটের অভিযোগ গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু নরসিংদীতে হাসপাতাল সিলগালা ও জরিমানা এখন নিজেকে অনেকটা বাঘিনীর মতো মনে হয়: কিয়ারা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে ‘চোখের বদলে চোখ’ নয়, আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের ইসলামাবাদে ‘কূটনৈতিক আলোচনায়’ বসবেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের নেতারা শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে: কৃতি শ্যানন

আমেরিকার সঙ্গে তীব্র উত্তেজনা: যুদ্ধের জন্য প্রস্তুত চীন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেংঘে বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনী বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। চীনা ভূখণ্ড তাইওয়ানকে ঘিরে আমেরিকার সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন ফেংঘে। 

চীনা কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেসের অবকাশে প্রতিরক্ষামন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, “চীন বর্তমানে কঠিন নিরাপত্তা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট শি জিনপিং নির্দেশ দেয়ামাত্র ঝড়ের গতিতে তা পালন করবে সশস্ত্র বাহিনী। চীনের সেনাবাহিনী সার্বক্ষণিকভাবে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং নিশ্চিতভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে।”

এর আগে গত রোববার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানকে শান্তিপূর্ণভাবে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন, “যদি শান্তিপূর্ণ উপায়ে না হয় তাহলে প্রয়োজনে এ কাজে সামরিক শক্তি প্রয়োগ করা হবে।”

শি’র এই বক্তব্যের প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন অভিযোগ করেন, ওয়াশিংটন যে সময়সীমা ধরে নিয়েছিল তার আগেই চীন বলপ্রয়োগ করে তাইওয়ান দখল করতে চায়।

চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করলেও আমেরিকা তাইওয়ানকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে চায়। মার্কিন সরকার চীনকে সতর্ক করে দিয়ে বলেছে, তাইওয়ানে বলপ্রয়োগ করতে গেলে মার্কিন সামরিক শক্তির মুখোমুখি হতে হবে। এ অবস্থায় চীনা প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যকে তাইওয়ানকে চীনের সঙ্গে একীভূত করার ব্যাপারে বেইজিংয়ের দৃঢ়সংল্পের বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।
সূত্র: পার্সটুডে

কিউএনবি/অসিমা/২১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit