বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

কে হতে পারেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ১১৬ Time View

দায়িত্ব নেওয়ার মাত্র ৪৫ দিনের মাথায় পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর লিজ ট্রাস। তার পদত্যাগের সঙ্গে সঙ্গে কে হতে পারেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ে লিজ ট্রাসের বিগত প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাক জনপ্রিয়তার কাতারে আছেন। এছাড়া আছেন পেনি মরডন্ট এবং প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস।

চ্যান্সেলর জেরেমি হান্ট নেতৃত্বের দৌড় থেকে ইতোমধ্যে নিজেকে দূরে রেখেছেন। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনও ডাউনিং স্ট্রিটে ফেরার জনপ্রিয়তার কাতারে আছেন।

বৃহস্পতিবার পদত্যাগ বার্তায় লিজ ট্রাস বলেন, অর্থনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে বিরাট এক অস্থিরতার সময়ে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে এসেছিলেন। তবে যে প্রতিশ্রুতি দিয়ে তিনি কনজারভেটিভ পার্টির নেতা ও প্রধানমন্ত্রীর পদে এসেছেন, তা পূরণ করতে পারছেন না। এর আগে তার মন্ত্রিসভার অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করে, যার কারণে তার ওপর চাপ তৈরি হয়।

কিউএনবি/অসিমা/২১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit