বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

খাদ্য আমদানি কমাতে পলিশ চাল না খাওয়ার পরামর্শ —খাদ্যমন্ত্রী

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১১০ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : খাদ্য আমদানি কমাতে জনগণকে পলিশ (মেশিনের সাহায্যে মসৃণ করা) করা চাল না খাওয়ার পরামর্শ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন মন্ত্রী। খাদ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক করোনা মহামারীর পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সারা বিশ্ব আজকে বিপদে পড়েছে। যেখানে জাতিসংঘ, বিশ্বব্যাংক, বিশ্ব খাদ্যসংস্থাসহ বিশ্বের বিভিন্ন সংস্থা বলছে বিশ্বে দুর্ভিক্ষ হতে পারে। তখন সেই বিপদের ছায়া বাংলাদেশের মতো দেশে পড়বে তা তো আশা করা যায় না।

কারণ আমরা আমদানি নির্ভরশীল দেশ। তবে কৃষিতে যদি আমরা সঠিকভাবে আবাদ করি আর যদি পলিশ করা চাল খাওয়া কমাতে পারি, তাহলে কিন্তু আমাদের খাদ্য বাহির থেকে আনার বিন্দুমাত্র প্রয়োজন নেই। চাল পলিশ করার কারণে চালের খাদ্যাংশ নষ্ট হয় বলে উল্লেখ করে সাধন চন্দ্র মজুমদার বলেন, এক সমীক্ষায় দেখা গেছে, পলিশ করার জন্য বা চাল সিল্কি কিংবা মসৃণ করার জন্য চালের বাইরের কিছু অংশ নষ্ট হয়। প্রতি ১০০ মেট্রিক টন চালে ৫ মেট্রিক চাল কমে যায়। এই হিসেবে ১ কোটি মেট্রিক টন চালে ২০-২২ মেট্রিক টন চাল হওয়া হয়ে যায়। এই খাদ্যাংশ টুকু ভাত, সুজি কিংবা আটা কোনোভাবেই ব্যবহার করা যায় না।

বিএনপির প্রতি ইঙ্গিত করে মন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইতোমধ্যে বিশ্বের কিছু কিছু দেশে দুর্ভিক্ষের আলামত দেখা দিয়েছে। বৈশ্বিক সংকটের মধ্যেও বাংলাদেশ এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তারপরেও মানুষের কষ্ট হচ্ছে। সেই কষ্ট দূর করার জন্য প্রধানমন্ত্রী দিবারাত্রি কাজ করে যাচ্ছে। নতুন নতুন কৌশল গ্রহণ করছেন। আর একটি মহল বলার চেষ্টা করছে এই ক্রাইসিস শুধু বাংলাদেশের। সরকার চেষ্টা করছে কিভাবে মানুষকে ভালো রাখা যায়।

আর তারা চেষ্টা করছে কিভাবে ক্ষমতায় যাওয়া যায়। বরং জনগণের কি কি ম্যানিফেস্টো বা আশার বাণী শোনালে ক্ষমতায় যাওয়া যাবে সেই কথা বলেন না। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলতে শিক্ষার্থীদের আদর্শ শিক্ষায় শিক্ষিত শিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে। তাদেরকে নৈতিকতা, মূল্যবোধের শিক্ষা দিতে হবে। নিজেকে বিকশিত করতে হলে সুশিক্ষার কোন বিকল্প নেই। শুধু সার্টিফিকেট নিয়ে কোন কাজ হবে না। নৈতিকতার শিক্ষা না থাকলে যেমন ভাল মানুষ হওয়া যাবে না তেমনি আপনার আমার সন্তান আদর্শ নিয়ে শিক্ষিত হতে পারবে না।

আজ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত কম্পিউটার ল্যাব ও যোগ্য শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে। ডিজিটাল প্রযুক্তির কারণে পৃথিবী আজ আমাদের হাতের মুঠোয়- আর এসবের কৃতিত্বের দাবিদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুব সমাজকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও নেশার জগত থেকে বিরত থেকে দেশের কল্যাণে এবং খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ নাজমুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকসহ অন্যান্যরা। পরে মন্ত্রী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit