বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ইউক্রেনকে অস্ত্র দেবে না ইসরায়েল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনকে অস্ত্র দেবে না ইসরায়েল। প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ বুধবার বলেছেন, রাশিয়া সতর্ক করার পর কিয়েভের বাহিনীকে শক্তিশালী করতে ইসরায়েল অস্ত্র পাঠালে রাশিয়া-ইসরায়েল সম্পর্কে মারাত্মক অবনতি হতে পারে। মস্কোর হুঁশিয়ারির দুই দিনের মাথায় ইসরায়েলের পক্ষ থেকে এমন ঘোষণা এলো। অস্ত্র না দিলেও ইউক্রেনে মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন ইসরায়েলের এই মন্ত্রী।

মন্ত্রী বেনি গ্যান্টজ তার ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বৈঠকের সময় বলেন, ‘ইউক্রেন ইস্যুতে আমাদের নীতি পরিবর্তন হবে না। আমরা পশ্চিমাদের সমর্থন দেওয়া অব্যাহত রাখব। আমরা অস্ত্র সরবরাহ করব না। ’রাশিয়ার আগ্রাসনের শুরু থেকেই ইসরায়েল মস্কোর সঙ্গে সম্পর্ক রক্ষা করে আসছে। ইসরায়েলের প্রতিবেশী সিরিয়ায় বিমান হামলার অভিযান চালিয়ে যেতে রাশিয়ার সহযোগিতা প্রয়োজন। সিরিয়ায় বর্তমানে রুশ সেনাদের উপস্থিতি রয়েছে।

ইসরায়েলে বিপুলসংখ্যক ইহুদিদের বসবাস, এ কারণে রাশিয়ার সঙ্গে সম্পর্ক রক্ষা করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তারা।   ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি একজন ইহুদি। রাশিয়ার এসব পদক্ষেপের বিষয়ে বিরোধিতা করতে ব্যর্থ হওয়ার জন্য বেশ কয়েকবার ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন তিনি।  

সূত্র : হিন্দুস্তান টাইমস।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit