সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ইরানের ড্রোন ব্যবহার, জাতিসংঘকে সতর্ক করল রাশিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে ড্রোন ব্যবহারের বিষয়ে কোনো রকম তদন্তে জড়ানোর ব্যাপারে জাতিসংঘকে সতর্ক করেছে রাশিয়া। অভিযোগ আছে, ইরান থেকে আসা ড্রোন ব্যবহার করে জাতিসংঘের মধ্যপ্রাচ্যের অস্ত্র নিষেধাজ্ঞা ভঙ্গ করা হয়েছে। সোমবারে কিয়েভে রুশ ড্রোন হামলায় পাঁচ জনের মৃত্যুর ঘটনায় বিষয়ে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক আয়োজন করেছে।

ইউক্রেন জানিয়েছে, তাদের সেনাবাহিনী ২২০টি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। যাকে আনুষ্ঠানিকভাবে চালকবিহীন আকাশযান বলা হয়। নিরাপত্তা পরিষদের বুধবারের বৈঠকের পর রুশ ডেপুটি রাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়াস্কি দাবি করেছেন, এই অস্ত্র রাশিয়ায় তৈরি। এসময় তিনি পশ্চিমাদের ‘ভিত্তিহীন অভিযোগ ও ষড়যন্ত্র তত্ত্বের’ নিন্দাও জানিয়েছেন।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও তার কর্মীদের এই বিষয়ে তদন্ত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন রুশ রাষ্ট্রদূত। আর তারপরও জাতিসংঘ এই পথে হাঁটলে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit