স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের দশম ম্যাচে নামিবিয়াকে ১৪৯ রানের টার্গেট দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শুরুতে ব্যাট করতে নেমে ধীর শুরু করে রিজওয়ানের দল। মুহাম্মদ ওয়াসিমের ৪১ বলে ৫০ রানের ইনিংসে ভর করে আগায় আরব আমিরাতের রানের চাকা।
অধিনায়ক রিজওয়ান খেলেছেন ২৯ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংস। পাঁচে নেমে ১৪ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন বাসিল হামিদ। সবমিলিয়ে ২০ ওভার শেষে ৩ উইকে হারিয়ে ১৪৮ রান তোলে সংযুক্ত আরব আমিরাত। এই ম্যাচে হারলে শেষ হয়ে যাবে নামিবিয়ার দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন। আর নামিবিয়া জিতলে বাদ পড়তে হবে নেদারল্যান্ডসকে।
কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৭