বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যের সংঘাতে স্পেন–আর্জেন্টিনার ফিনালিসিমা ম্যাচ বাতিল গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড আটোয়ারীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ‎পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, বিজিবির তীব্র প্রতিবাদ তালাকের জেরে খুন,অতঃপর ঐতিহ্যের প্রতীক সম্বলিত ঝালকাঠি চত্বর উদ্বোধন নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি ডিজেল জব্দ গারো পাহাড়ের সবুজে ঘেরা শেরপুর-৩ আসনের নির্বাচনে বিএনপি- জামায়াতের লডাই হবে শেয়ানে শেয়ানে নওগাঁয় শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময় মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

যুদ্ধের জন্য প্রস্তুত চীন, বেইজিংয়ের ঘোষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১২৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দেশের সেনাবাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে চীন। তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে চীন যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।

চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওইয়ি ফেঙহে বুধবার রাজধানীর বেইজিংয়ে এই ঘোষণা দেন। এদিন চীনা কমিউনিস্ট পার্টির ২০তম ন্যাশনাল কংগ্রেসের অবকাশে বক্তৃতা দিচ্ছিলেন তিনি।

জেনারেল ওইয়ি ফেঙহে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চীন মারাত্মক উদ্বেগজনক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে এবং ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এ অবস্থায় সামরিক বাহিনীকে প্রেসিডেন্টের নির্দেশনা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, সেনাবাহিনীকে শক্তি অর্জন এবং যুদ্ধ বিজয়ের সক্ষমতা উন্নত করার ক্ষেত্রে প্রেসিডেন্টের নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।

চীনা প্রতিরক্ষামন্ত্রী বলেন, দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থ রক্ষার জন্য সামরিক বাহিনীকে উচ্চমাত্রায় সর্তক থাকতে হবে এবং সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।

চীনা কমিউনিস্ট পার্টির ন্যাশনাল কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে গত রোববার চীনা প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছিলেন, স্বায়ত্তশাসিত তাইওয়ান দ্বীপকে চীনের মূল ভূখণ্ডের সাথে পুনঃএকত্রিকরণ করা হবে। এতে যদি তাইওয়ানের বিরুদ্ধে বল প্রয়োগ করার প্রয়োজন হয় বেইজিং তাই করবে।

তাইওয়ানকে বেইজিং নিজের ভূখণ্ড মনে করে এবং এক চীন নীতি অনুসরণ করেন। বিশ্বের দুই একটি দেশ বাদে প্রায় সব দেশই চীনের এই নীতিকে সমর্থন করে। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit