বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

আর্জেন্টিনার বিশ্বকাপ দল ফাঁস, মেসির সঙ্গে আছেন যারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১৩৬ Time View

স্পোর্টস ডেস্ক : দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। আর বাকি মাত্র ৩১ দিন। প্রাথমিক দল ঘোষণা নিয়ে ব্যস্ত সবকটি দলের কোচ ও নির্বাচকরা। যে কারণে প্রিয় দলের বিশ্বকাপ স্কোয়াডে কে কে থাকছেন, এ নিয়ে জল্পনা-কল্পনায় ব্যস্ত ফুটবলপ্রেমীরা। আর এমন সময়ে বিশ্বকাপ স্কোয়াড ফাঁস হয়ে গেল শিরোপাপ্রত্যাশী দল আর্জেন্টিনার।

 

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী সপ্তাহের যে কোনো দিন ৩৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ফিফার হাতে তুলে দেবেন আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্ক্যালোনি।  আর সেই স্কোয়াডটাই ফাঁস হয়েছে। আর্জেন্টিনার ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টিএনটি স্পোর্টসের সাংবাদিক আর্তুরো বুলিয়ান বুধবার রাতে আর্জেন্টিনার ৩৫ সদস্যের এই দল ফাঁস করেছেন।যেখানে আর্জেন্টিনার সবশেষ দুই ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডে থাকা সবার নাম রয়েছে।  নতুন করে যোগ হওয়া নাম—  হুয়ান মুসো, মার্কো সেনেসি, হুয়ান ফয়েথ, লুকাস আলারিও, লুকাস ওক্যাম্পোস, নিকোলাস ডমিঙ্গেজ, জিওভানি সিমিওন।

 

ফাঁস হওয়া আর্জেন্টিনার ৩৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক
এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ফ্র্যাঙ্কো আরমানি, হুয়ান মুসো

ডিফেন্ডার
নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, হেরমান পেৎজেলা, নিকলাস অটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনইয়া, নিকলাস টালিয়াফিকো, হুয়ান ফয়েথ, ফাকুন্দো মেদিনা, নাহুয়েন পেরেজ, লুকাস মার্টিনেজ কুয়ার্তা/মার্কো সেনেসি।

মিডফিল্ডার রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো চেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গিদো রদ্রিগেজ, আলেহান্দ্রো ‘পাপু’ গোমেজ, এনজো ফার্নান্দেজ, এসকিয়েল পালাসিওস, তিয়াগো আলমাদা।

ফরোয়ার্ড
লিওনেল মেসি, লাওতারো মার্টিনেজ, আনহেল ডি মারিয়া, ইউলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, নিকোলাস গঞ্জালেস, আনহেল কোরেয়া, হোয়াকিন কোরেয়া, জিওভানি সিমিওনে/এমিলিয়ানো বুয়েন্দিয়া, লুকাস আলারিও/লুকাস ওক্যাম্পোস/নিকোলাস ডমিঙ্গেজ।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit