রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল ও লুটপাটের অভিযোগ গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু নরসিংদীতে হাসপাতাল সিলগালা ও জরিমানা এখন নিজেকে অনেকটা বাঘিনীর মতো মনে হয়: কিয়ারা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে ‘চোখের বদলে চোখ’ নয়, আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের ইসলামাবাদে ‘কূটনৈতিক আলোচনায়’ বসবেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের নেতারা শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে: কৃতি শ্যানন

ব্রিটেনের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা ইরানের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‘সন্ত্রাসবাদে সমর্থন, সহিংসতা উসকে দেওয়া এবং মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগে ৯ ব্রিটিশ নাগরিক ও তিনটি ব্রিটিশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান।

বুধবার বিকালে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, কিছু ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার ‘পাল্টা জবাব’ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হলো।

বিবৃতিতে আরও বলা হয়েছে— সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন, সহিংসতা সৃষ্টি ও উসকে দেওয়ার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ব্রিটেনের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এসব ব্রিটিশ ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের সাম্প্রতিক সহিংসতা, দাঙ্গা সৃষ্টি এবং তা উসকে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

নিষেধাজ্ঞা পাওয়া ব্রিটিশ নাগরিকরা ইরানে প্রবেশের ভিসা পাবেন না এবং ইরানে তাদের যে কোনো সম্পদ ও সব অর্থ জব্দ করা হবে।

সন্ত্রাসবাদ, ঘৃণা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ভূমিকা রাখার ব্যাপারে ব্রিটিশ সরকারের আন্তর্জাতিক প্রতিশ্রুতির কথাও স্মরণ করিয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটিশ প্রতিশ্রুতি রক্ষা করতে না পারার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো প্রধান ভূমিকা পালন করেছে।  

ইউরোপীয় ইউনিয়ন সোমবার ইরানের ১১ কর্মকর্তা ও চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার পর ইরানের পক্ষ থেকে ব্রিটেনের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো। বাধ্যতামূলক হিজাব পরিধান আইন লঙ্ঘনের দায়ে আটক কুর্দি তরুণী মাহসা আমিনির নিরাপত্তা হেফাজতে মৃত্যু কেন্দ্র করে ইরানে যে সহিংসতা চলছে তা নিয়ন্ত্রণে ভূমিকা রাখার কারণে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। 

সূত্র: প্রেসটিভি।

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৪                                                                                                                                                                                           

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit