বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের চাঁদে পানির সন্ধানে শিগগিরই উড়াল দেবে ‘চাং’ই-৭’ হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

বিপিএলে আসছেন একঝাঁক পাকিস্তানি ক্রিকেটার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৯০ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ঘরে ফিরেই নিউজিল্যান্ডকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান দল। হোম সিরিজ শেষ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য প্রস্তুতি নেওয়ার কথা ছিল বাবর আজমদের।

আগামী বছরের জানুয়ারিতে পাকিস্তান দলের ক্যাবিরীয় দ্বীপপুঞ্জ সফরে যাওয়ার কথা ছিল।  কিন্তু সে সফর স্থগিত করেছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি)।  যে কারণে মধ্য জানুয়ারি থেকে জাতীয় দলের কোনো খেলা নেই পাকিস্তানি ক্রিকেটারদের। 

আর এ সুযোগটাই লুফে নিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্রাঞ্চাইজিরা।

জানুয়ারিতে শুরু হতে চলা বিপিএলে শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ নওয়াজসহ একঝাঁক পাকিস্তানি ক্রিকেটারকে বিপিএল খেলতে আমন্ত্রণ জানিয়েছে বিপিএল ফ্রাঞ্চাইজিগুলো।

এরই মধ্যে পাকিস্তান দলের একসময়ের সেরা পেসার মোহাম্মদ আমিরকে দলে ভিড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স। 

বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইতোমধ্যে পাকিস্তানের তিন ক্রিকেটার— মোহাম্মদ রিজওয়ান, হাসান আলি ও শাহিন শাহ আফ্রিদির সঙ্গে চুক্তি করে ফেলেছে বলে শোনা যাচ্ছে।

এদিকে ত্রিদেশীয় সিরিজের দুর্দান্ত পারফরমার অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে নিতে যোগাযোগ করেছে রংপুর রাইডার্স। নওয়াজের পক্ষ থেকেও সম্মতি পাওয়া গেছে।
এ মুহূর্তে পাকিস্তান দলের বাইরে থাকা অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিককেও অন্তর্ভুক্তি করতে ইচ্ছুক রংপুর।  

এছাড়া পাকিস্তানি ক্রিকেটারদের পাশাপাশি আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই, শ্রীলংকার পাথুম নিশাঙ্কা এবং জেফ্রি ভ্যান্ডারসিকেও দলভুক্ত করতে যাচ্ছে রংপুর ফ্রাঞ্চাইজি। 

পাকিস্তানি তারকাদের দলে ভেড়ানোর বিষয়ে রংপুর রাইডার্সের এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘পিসিএল (পাকিস্তান সুপার লিগ) সম্ভবত ৪ থেকে ৬ দিন পিছিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে আমরা পাকিস্তান থেকে মোহাম্মদ নওয়াজকে দলভুক্ত করতে যাচ্ছি। আশা করি পুরো বিপিএলই তিনি খেলতে পারবেন।’
উল্লেখ্য, ৬ জানুয়ারি থেকে পর্দা ওঠার কথা বিপিএলের। পর্দা নামবে ১৬ ফেব্রুয়ারি। এদিকে পাকিস্তানি ক্রিকেটাররা জানুয়ারির শুরুতে ব্যস্ত থাকবে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে। যে সিরিজটি শেষ হবে ১৫ জানুয়ারি।

সুতরাং পাকিস্তানের ক্রিকেটারদের অনেকেই পুরো বিপিএল এবং কেউ কেউ আংশিক খেলার সম্ভাবনা তৈরি হয়েছে।
 

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:২৩                                                                                                                                                                                                                       

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit