রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ডিএমপি কমিশনার হচ্ছেন গোলাম ফারুক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : ঢাকার পরবর্তী কমিশনার হিসেবে নিয়োগ পাচ্ছেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক। অপরদিকে শূন্য হওয়া ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে ডিএমপির অতিরিক্ত কমিশনার সৈয়দ নুরুল ইসলামকে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশ্বস্ত সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, চলতি মাসের ২৯ তারিখে বর্তমান ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের চাকরির মেয়াদ শেষ হবে। এ পদে নিয়োগের জন্য দীর্ঘদিন ধরেই পুলিশের শীর্ষ পর্যায়ে বেশ কয়েকজন আলোচনায় ছিলেন। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ পদ দুটোতে এই দুইজনের নাম চূড়ান্ত করা হয়।

বিকেলেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডিএমপির পরবর্তী কমিশনার হিসেবে খন্দকার গোলাম ফারুক ও ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে সৈয়দ নুরুল ইসলামের নাম প্রস্তাবনা তৈরি করে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়।

প্রধানমন্ত্রী অনুমোদন দিলে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার সংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর পর থেকেই পুলিশের বিভিন্ন পর্যায়ে আলোচনায় আসেন খন্দকার গোলাম ফারুক ও সৈয়দ নুরুল ইসলাম।

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:১২

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit