স্পোর্টস ডেস্ক : হাঁটুর চোট কাটিয়ে পাকিস্তান দলে ফিরেছেন শাহিন শাহ আফ্রিদি। প্রথম প্রস্তুতি ম্যাচে বুধবার ইংল্যান্ডের বিপক্ষে দুই ওভার বল করে ৭ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। দ্বিতীয় ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৪ ওভার বল করে ২৯ রান দিয়ে তুলে নিয়েছেন আফগানদের ২ উইকেট।
কিছু সময়ের জন্য খেলাও বন্ধ রাখা হয়। মাঠে আফগান ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দিলেও অবস্থার পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত গুরবাজকে অন্য এক ক্রিকেটারের কাঁধে ভর করে মাঠ ছাড়তে দেখা গেছে।
ম্যাচে গুরবাজের পর আফগানিস্তানের আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাইয়ের উইকেটও তুলে নেন আফ্রিদি।
অবশ্য শেষ পর্যন্ত ম্যাচটির কোনো ফল হয়নি। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ২.২ ওভার ব্যাটিং করে ১৯ রান স্কোরবোর্ডে জমা করার পর বৃষ্টি আঘাত হানে। শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।
কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৯