বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ইউক্রেনের পরিস্থিতি জটিল, স্বীকার করলেন নতুন রুশ কমান্ডার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে নিযুক্ত রাশিয়ার নতুন কমান্ডার সের্গেই সারোভিকিন যুদ্ধের পরিস্থিতি নিয়ে বিরল স্বীকারোক্তি দিয়েছেন। রাশিয়া ২৪ টেলিভিশন চ্যানেলে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, খেরসনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। শত্রুরা ক্রমাগত রাশিয়ার সেনাদের অবস্থান লক্ষ্য করে আক্রমণের চেষ্টা করছে।  আজ (বুধবার) পর্যন্ত পরিস্থিতি জটিল বলেও মন্তব্য করেন তিনি।

রয়টার্সের খবরে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহে খেরসন থেকে রুশ বাহিনীকে ২০–৩০ কিলোমিটার পিছু হটানো হয়েছে। দিনিপ্রো নদীর পশ্চিম তীরে রুশ বাহিনীকে আটকে রাখার আশঙ্কা আছে। জাপোরিঝিয়ার রুশ কাউন্সিলের সদস্য ভ্লাদিমির রগোভ বলেছেন, রুশ–নিয়ন্ত্রিত এনেরগোদার শহরে ইউক্রেনের বাহিনী সারা রাত গোলা হামলা চালিয়েছে। ওই শহরে জাপোরিঝিয়া কেন্দ্রের বেশ কয়েকজন কর্মী বসবাস করেন।

রাশিয়ার নতুন কমান্ডার বলেন, যে এলাকায় বিশেষ সেনা অভিযান পরিচালনা করা হচ্ছে, সেখানকার পরিস্থিতি খুবই উত্তেজনাকর। খেরসন অঞ্চল নিয়ে সারোভিকিন বলেন, এই এলাকার পরিস্থিতি কঠিন। শত্রুরা উদ্দেশ্যমূলকভাবে খেরসনের বিভিন্ন অবকাঠামো ও আবাসিক ভবনে হামলা চালাচ্ছে। সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit