বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

আশুলিয়ায় কলেজ শিক্ষার্থীর ওপর অতর্কিত  হামলা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১১১ Time View

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি :আশুলিয়ায় আমিন মডেল টাউন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মোঃ ইয়াছিন আরাফাতের ওপর অতর্কিত হামলা করেছে বখাটেরা।বুধবার দুপুরে আশুলিয়া থানার (এসআই) উপ-পরিদর্শক মোঃ আসলামুল রহমানের কাছ থেকে এই ঘটনার বিষয়ে নিশ্চিত হওয়া যায়। এরআগে রোববার সন্ধ্যায় আশুলিয়ার দক্ষিণ গাজিরচট আয়নাল মার্কেট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত ইয়াছিন আরাফাত ঢাকা জেলার আশুলিয়া থানার দক্ষিণ গাজিরচট আয়নাল মার্কেট এলাকার ব্যবসায়ী নূর হোসেনের ছেলে। 

ভুক্তভোগীর বাবা মোঃ নূর হোসেন অভিযোগ করে বলেন, আমার ছেলে মোঃ ইয়াছিন আরাফাত সে আমীন মডেল টাউন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীতে পড়ে। সে ১৬ই অক্টোবর রোজ রোববার সন্ধ্যায় কলেজ থেকে প্রাইভেট পড়ে বাসায় ফিছিলো এমন সময় দক্ষিণ গাজিরচট আয়নাল মার্কেট এলাকার চার রাস্তার মোড়ে আজমের দোকানের সামনে এসে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা মোঃ সোহেল, মোঃ রানা, মোঃ রফিকুল ইসলাম ও মোঃ সিয়াদসহ আরও অজ্ঞাত ৫জন বখাটে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। এসময় সোহেল চাকু দিয়ে আমার ছেলের মাথায় আঘাত করে। বাকিরা এলোপাতাড়ি মারধর করতে থাকে।

এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়লে তারা পালিয়ে যায়। পরে আমি খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছেলেকে উদ্ধার করে ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এরপরে কোন উপায় না পেয়ে থানায় একটি অভিযোগ দায়ের করি। যাতে করে আমি এই ঘটনার সুষ্ঠ বিচার পেতে পারি এজন্য প্রশাসন মহলের সুদৃষ্টি কামনা করছি। এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আসলাম-উজ-জামান জানান, এই ঘটনায় অভিযোগ হয়েছে। ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit