শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

আশুলিয়ায় কারখানার লোহার গেট চাপা পরে শিশু নিহত

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১০৩ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় একটি পোশাক কারখানার লোহার গেট চাপা পরে ইকরা মনি (০৬) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আলিফ (০৫) নামের আরও এক শিশু আহত হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে আশুলিয়ার শিমুলতলা এলাকার ইউজেনিটেক্স বিডি লিমিটেড (ইফোরিয়া-২) নামের একটি পোশাক কারখানার লোহার গেট চাপা পড়ে ওই শিশু নিহত হয়।

নিহত ইকরা মনি মানিকগঞ্জ জেলার রাজু মিয়ার মেয়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার মা রিয়া বেগম পাশেই একটি চা দোকান দিয়ে জীবিকা নির্বাহ করতো। নিহতের সঙ্গী শিশু সাহারা বলে, আমি, আলিফ ও ইকরা বাসা থেকে ইকরার মায়ের দোকানের দিকে যাচ্ছিলাম। আমরা যখন কারখানার গেটের সামনে যাই এসময় কারখানার সিকিউরিটি গেট ধাক্কা দিলে আমার সামনে থাকা ইকরা ও আলিফ চাপা পরে। 
প্রত্যক্ষদর্শী আশরাফুল ইসলাম বলেন, ওই শিশুরা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় কারখানার নিরাপত্তা কর্মীরা গেট খুলছিলেন। গেট খুলতে গেলে লোহার গেটটি পড়ে যায় এবং ওই দুই শিশু চাপা পড়ে। পরে ঘটনাস্থল থেকে শিশুদের উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক ইকরাকে মৃত ঘোষণা করেন। এই কারখানার একই গেট আগেও দুই বার পড়ে গিয়েছিল। কিন্তু তারা ঠিক ঠাক মেরামত করেন নি।
এব্যাপারে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার হারুন অর রশিদ বলেন, দুই শিশুকে এখানে আনা হয়েছিল। এদের মধ্যে এক শিশু মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। বাকি শিশুর চিকিৎসা চলছে।
কারখানার অ্যাডমিন অফিসার প্রিন্স বলেন, লাঞ্চ টাইমে শ্রমিকদের যাওয়ার জন্য গেট খুলতে গেলে গেটটি খুলে পড়ে যায়। এটা একটি দুর্ঘটনা। এ ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। গেটের সমস্যা সম্পর্কে আমাদের কাছে কোন নোটিশ ছিল না। নোটিশ থাকলে আমরা অবশ্যই এটা মেরামত করতাম। তবে আগেও দুই বার গেটে পরে যাওয়ার কথা অস্বীকার করেন এই কর্মকর্তা।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit