বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের আবু রাহাত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কুয়েত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের শিক্ষার্থী আবু রাহাত। বিশ্বের ৭০টি দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে ১১তম আন্তর্জাতিক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ বুধবার (১৯ অক্টোবর) দেশটির ইসলাম ও আওকাফ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। দেশটির আওকাফ মন্ত্রণালয়ের টুইট বার্তা থেকে এ তথ্য জানা যায়।

গত ১২ অক্টোবর কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ এর সার্বিক তত্ত্বাবধানে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু হয়। কুয়েতের দ্য রেজিন্সি হোটেলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রাউন প্রিন্স শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ।  

পাঁচ বিভাগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার অনূর্ধ্ব ১৫ বছর বয়সীদের পূর্ণ কোরআন হিফজ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের শিক্ষার্থী আবু রাহাত। এ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন কেনিয়ার আবদুর রহমান মুসা আবদুল্লাহ এবং দ্বিতীয় স্থান অর্জন করেছেন ঘানার আবদুস সামাদ আদম।  

১০ কিরআতে পূর্ণ কোরআন হিফজ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ইয়েমেনের আবু বকর বিন আলি আহমদ আজজাবি, দ্বিতীয় হয়েছেন লিবিয়ার মুহাম্মদ জিবরিল মিফতাহ হামিদ এবং তৃতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের আহমদ বাশির আদম। পবিত্র কোরআনের তিলাওয়াত বিভাগে প্রথম হয়েছেন ইন্দোনেশিয়ার দাসারজাল মারাহ নাইনিহ, দ্বিতীয় হয়েছেন বদর মুহাম্মদ আল-রুওয়াইহ, তৃতীয় হয়েছেন আহমদ সালিম আমকুওয়া। তাজবিদসহ পূর্ণ কোরআন বিভাগে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের আবদুল্লাহ বশির আবদ, দ্বিতীয় হয়েছেন লিবিয়ার ইমাদ মুস্তফা হাসান ও তৃতীয় হয়েছেন কেনিয়ার মুহাম্মদ আহমদ মুহাম্মদ।

তাছাড়া পবিত্র কোরআন বিষয়ে তাফসির ও অনুবাদ প্রকল্পের উন্নত অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে সিরিয়ার আনাস মুহাম্মদ খাইর ইউসুফের  প্রথম পুরস্কার, সৌদির বান্দার আল-মাজিদের অডিও রেকর্ড প্রকল্পকে দ্বিতীয় পুরস্কার এবং সৌদির মুহাম্মদ বিন আবদুল্লাহর ইকরা অ্যাপকে তৃতীয় পুরস্কার দেওয়া হয়েছে।  

উল্লেখ্য, হাফেজ আবু রাহাত রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী।  

 

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit