রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

চেক ডিজঅনার মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : চেক ডিজঅনার মামলা সংক্রান্ত হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।

রায় প্রদানকারী বিচারপতি মো. আশরাফুল কামালের স্বাক্ষরের পর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৫৪ পৃষ্ঠার এ রায় মঙ্গলবার প্রকাশ করা হয়।

এর আগে চেক ডিজঅনার মামলায় হাইকোর্টের অভিমত দেয়া সংক্রান্ত উল্লিখিত রায়টি গত ৬ সেপ্টেম্বর স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন। এ বিষয়ে আপিল বিভাগে শুনানির জন্য আগামী ১৪ নভেম্বর দিনও ধার্য করা রয়েছে।

এ সংক্রান্ত কয়েকটি মামলা নিষ্পত্তির রায়ে গত ২৮ আগস্ট রায় দিয়েছিলেন বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ। পরে ওই রায় স্থগিত চেয়ে আবেদন করার কথা জানান এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

রায়ে হাইকোর্ট বলেছেন, ১৯৯৪ সালে প্রতিস্থাপিত নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস এ্যাক্ট, ১৮৮১ এর ধারা ১৩৮ দেওয়ানি কার্যবিধির ধারা ৫৫ থেকে ৫৯ ইন্টারন্যাশনাল কভিনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এর ১১ অনুচ্ছেদ ও আমাদের সংবিধানের ৩২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক এবং উন্নত বিশ্বের মর্যাদায় উঠতে বাধা বিধায় জাতীয় সংসদ কর্তৃক তা বাতিলে দ্রুত উদ্যোগ গ্রহণ করবে বলে আদালত রায়ে দৃঢ় আশা পোষন করেছেন। আপিলটি আপোষযোগ্য বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

আইনের গুরুত্বপূর্ণ বিষয় জড়িত বিধায় আদালত অত্র মোকদ্দমাটি সংবিধানের অনুচ্ছেদ ১০৩(২)(ক) অনুযায়ী আপিল বিভাগে আপিল দাখিলে সার্টিফিকেট প্রদান করেছেন।
সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit