মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
১লা সেপ্টেম্বর এমএজি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী নোয়াখালীতে ব্রাককর্মী-শিশুসহ ৩ মরদেহ উদ্ধার হাম উপসর্গে দেশে আরও ৩ মৃত্যু, মোট ৯১৮ মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন দুর্গাপুরে মাদক, ইভটিজিং, জুয়া ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ মাটিরাঙ্গায় বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার মাদক উদ্ধার। ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥

ইউক্রেন সেনাদের প্রতিরোধে খেরসনে জটিল পরিস্থিতিতে রাশিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১৩০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রুশ অধিকৃত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খেরসনের পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। সেখানকার বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে। ইউক্রেনে নিযুক্ত রুশ বাহিনীর কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিন এ কথা বলেছেন।

বুধবার (১৯ অক্টোবর) এক প্রতিবেদনে এখবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

জেনারেল সের্গেই সুরোভিকিন বলেন, “ইউক্রেনের সেনারা হিমার্স রকেট ব্যবহার করে শহরের অবকাঠামো এবং বাসস্থানে আঘাত করছে। তাই নিজেদের নিরাপত্তার স্বার্থে অধিবাসীদের ওই অঞ্চল ত্যাগ করা উচিত। এজন্য রাশিয়ান সেনাবাহিনী সর্বোপরি জনগণকে নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করবে।”

গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর প্রথম দিকে খেরসনের নিয়ন্ত্রণ হারায় কিয়েভ। তবে সপ্তাখানেক ধরে পাল্টা হামলা চালিয়ে খেরসনের বেশ কয়েকটি এলাকা পুনরুদ্ধার করেছে। এবং লড়াই অব্যাহত রেখেছে।

এমন সংকটে রুশ জেনারেল আরও বলেন, “সার্বিকভাবে এ অঞ্চলের সামরিক অভিযানকে জটিল এবং উত্তেজনাপূর্ণ হিসেবে বলা যেতে পারে।”

খেরসন রাশিয়ার দখলকৃত ইউক্রেনের একমাত্র আঞ্চলিক রাজধানী। ডনেস্ক, লুহানস্ক, জাপোরিজ্জিয়ার পাশাপাশি খেরসন অঞ্চলকেও সম্প্রতি রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্তির ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এ ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক সম্প্রদায়।

জেনারেল সুরোভিকিন বলেন, “ইউক্রেনের রকেট হামলা খেরসনের আন্তোনিভস্কি ব্রিজ এবং কাখোভকা জলবিদ্যুৎ বাঁধ ক্ষতিগ্রস্ত করেছে। ফলে শহরের মূলে কেন্দ্রে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সেখানে খাদ্য সরবরাহসহ প্রয়োজনীয় জিনিসগুলো পৌঁছে দেওয়া যাচ্ছে না।”

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৮:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit