রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

মানারাতের ট্রাস্টিবোর্ড পুনর্গঠন কেন অবৈধ নয় : হাইকোর্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১৩০ Time View

ডেসক্ নিউজ : সন্ত্রাস, জঙ্গিবাদ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড পুনর্গঠনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। বোর্ড পুনর্গঠন করে গত ৮ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে।

শিক্ষাসচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানসহ বিবাদিদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা রিটের প্রাথমিক শুনানির পর গতকাল সোমবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী জামিউল হক ফয়সাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল গোলাম সারওয়ার পায়েল।

আইনজীবী ফয়সাল কালের কণ্ঠকে বলেন, ‘চেয়ারম্যানসহ আগের ট্রাস্টি বোর্ডের সবাইকে বাদ দিয়ে গত ৮ সেপ্টেম্বর বোর্ড পুনর্গঠনের অনুমোদন দেওয়া হয়। পুনর্গঠনের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আগের বোর্ডের ৮ ট্রাস্টি গত ১২ সেপ্টেম্বর রিট আবেদনটি করেছিলেন। আদালত শুনানি নিয়ে রুল দিয়েছেন’।

সন্ত্রাস, জঙ্গিবাদ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে গত ৮ সেপ্টেম্বর নতুন ট্রাস্টিবোর্ড গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। নতুন ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান করা হয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামকে। তার সঙ্গে আছেন আরো ১২ জন।

জামায়াত সমর্থিত হিসেবে পরিচিতি এ বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ট্রাস্টিবোর্ড চেয়ারম্যান ছিলেন প্রফেসর মো. আবদুল্লাহ। এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন সাবেক সচিব শাহ আবদুল হান্নান। তিনিও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি ২০২১ সালের ২ জুন মারা যান।

মানারাত ট্রাস্ট নামক একটি দাতব্য সংস্থা ১৯৭৯ সাল থেকে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা করে আসছে। ১৯৯৫ সালে ট্রাস্টটি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করে এবং এ লক্ষ্যে ১৯৯৬ সালে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করে। ২০০১ সালের ৩ এপ্রিল ট্রাস্টটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সরকারি অনুমোদন লাভ করে। সে বছরের ২১ মে বিশ্ববিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বছরের ২৮ মে ঢাকার গুলশানে ৭৩ জন শিক্ষার্থী নিয়ে যাত্র শুরু করে প্রতিষ্ঠানটি।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিরুদ্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৬ (১০) লঙ্ঘনের অভিযোগ আনা হয়। আর এই ধারাটি লঙ্ঘনের কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের ধারা ৩৫ (৭) অনুযায়ী রাষ্ট্রপতি ও আচার‌্য ১৩ সদস্য বিশিষ্ট বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠনে অনুমোদন দেন।  

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit