বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

নেদারল্যান্ডসের জয়ে বিশ্বকাপের মূল পর্বে ওঠাই কঠিন হয়ে গেল শ্রীলঙ্কার!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে টানা দুই জয় তুলে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে নেদারল্যান্ডস। আজ মঙ্গলবার তারা ৫ উইকেটে হারিয়েছে নামিবিয়াকে। অন্যদিকে নামিবিয়াও উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে অঘটন ঘটিয়েছে। আন্ডারডগদের এই দুর্দান্ত পারফর্মেন্সে বিশ্বকাপের মূলপর্বে ওঠাই কঠিন হয়ে গেছে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার জন্য।

আজ মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলছে শ্রীলঙ্কা।   প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে ৫৫ রানে হেরে তারা পিছিয়ে পড়েছে। এই মুহূর্তে দুই টি ম্যাচ খেলে নেদারল্যান্ডসের (নেট রানরেট ০.১৪৯) সংগ্রহ চার পয়েন্ট। নামিবিয়াও (নেট রানরেট ১.২৭৭) দুইটি ম্যাচ খেলেছে। তাদের সংগ্রহ ২ পয়েন্ট। শ্রীলঙ্কা (নেট রানরেট -২.৭৫০) গ্রুপে সবার নীচে।  সংযুক্ত আরব আমিরাতও (নেট রানরেট -০.০৯৭) এই মুহূর্তে তাদের ওপরে অবস্থান করছে!

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে যেতে হলে আজকের ম্যাচে আমিরাতকে বড় ব্যবধানে হারাতে হবে শ্রীলঙ্কার। পরবর্তী ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষেও জিততে হবে। অন্যদিকে নামিবিয়া তাদের শেষ ম্যাচে আমিরাতকে হারিয়ে দিলে তাদের পয়েন্ট হবে ৪। শ্রীলঙ্কাও নিজেদের শেষ দুই ম্যাচ জিতলে ৪ পয়েন্ট পাবে। সেক্ষেত্রে এই গ্রুপে ৩টি দলের চার পয়েন্ট হয়ে যাবে। তখন লড়াই হবে নেট রানরেটের। আজ সেই নেট রানরেট বাড়িয়ে নেওয়ার পালা শ্রীলঙ্কার সামনে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit