বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

রাশিয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৩, বেঁচে গেলেন পাইলট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার একটি এসইউ-৩৪ যুদ্ধবিমান উড্ডয়নের পর পরই দক্ষিণাঞ্চলীয় শহর ইয়েস্কে একটি অ্যাপার্টমেন্ট ভবনের সামনে বিধ্বস্ত হয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। প্রশিক্ষণের জন্য নিকটবর্তী একটি সামরিক বিমানঘাঁটি থেকে সোমবার বোমারু বিমানটি উড্ডয়ন করেছিল।  খবর সিএনএনের।

উড্ডয়নের পর পরই পাইলট বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে গেছে বলে কন্ট্রোলরুমকে জানিয়েছিলেন। জরুরি নির্গমণ পদ্ধতি ব্যবহার করে পাইলট বিমানটি থেকে বের হয়ে নিজেকে রক্ষা করেন। রাশিয়ার স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এসইউ-৩৪ সুপারসনিক ফাইটার-বোম্বারটি একটি আবাসিক ভবনের সামনের উঠানে বিধ্বস্ত হয়, এ সময় বিমানটিতে থাকা জেট ফুয়েল থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুন অ্যাপার্টমেন্ট ভবনের প্রথম পাঁচ তলার ২০০০ মিটার স্কয়ারজুড়ে ছড়িয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ভবনটি পরীক্ষা করে দেখা হয়। রাশিয়ার সহকারী স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্সি কুজনিয়েৎসভ সাংবাদিকদের জানিয়েছেন, সর্বশেষ তথ্যানুযায়ী এ ঘটনায় ৩ শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন ও ১৯ জন আহত হয়েছেন।

আহত ১৯ জনের মধ্যে চারজনকে ক্রাসনাদোর আঞ্চলিক হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিদের ইয়েস্ক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে তল্লাশি শেষ করেছে এবং এ সময় ৬৮ জনকে জীবিত উদ্ধার করেছে ও ৩৬০ জনকে সরিয়ে নিতে সক্ষম হয়েছে বলে মন্ত্রণালয়টি জানিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit