বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম

পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি থেকে সরে এল অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম জেরুজালেমকে আর ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবে না অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এ কথা জানিয়েছেন।

২০১৮ অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী স্কট মরিসনের সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল। 

মঙ্গলবার এক বিবৃতিতে ওং বলেন, অস্ট্রেলিয়ার পূর্ববর্তী ও দীর্ঘস্থায়ী অবস্থান পুনরায় নিশ্চিত করছে সরকার। জেরুজালেমের স্ট্যাটাস (কার নিয়ন্ত্রণে থাকবে) কী হবে, তা একটি চূড়ান্ত ইস্যু। এটি ইসরায়েল ও ফিলিস্তিনি জনগণের মধ্যে যেকোনও শান্তি আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত।

ওং আরও বলেন, পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মরিসন সরকারের দেওয়া স্বীকৃতি থেকে সরে আসছে অস্ট্রেলিয়া। সূত্র: রয়টার্সআল জাজিরাজেরুজালেম পোস্টডয়েচে ভেলে

কিউএনবি/অনিমা/ ১৮.১০.২০২২/দুপুর ১২.১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit