বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

ইরানের ড্রোন ইস্যুতে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বললেন, ধৈর্য্যের বাঁধ ভেঙে গেছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। এতে ধৈর্য্যচ্যুতি ঘটেছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার। ইউরোপীয় ইউনিয়নের প্রতি ইরানের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তিনি।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আহ্বানের ব্যাখায় বলেন, ‘ইরান-ইউক্রেন সম্পর্কের ইতিহাসে এই প্রথম আমি তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি জানালাম।’

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত ভিডিও বার্তায় দিমিত্র কুলেবা বলেন, ধৈর্য্যের বাঁধ ভেঙে গেছে। দীর্ঘ সময় ধরে আমরা বিভিন্ন ব্যাখা এবং যুক্তিতর্ক শুনেছি। কিন্তু সত্য লুকানো কঠিন। সত্য আজ (সোমবার) কিয়েভের বাড়িতে উড়ে এসেছে।

উল্লেখ্য, সোমবার কিয়েভে ইরানের তৈরি একাধিক ড্রোন আঘাত হানে। এতে অন্তত ৫ জন নিহত হন। তবে ইরান রাশিয়ার কাছে ড্রোন বিক্রির তথ্য বারবার অস্বীকার করেছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ায় অস্ত্র সরবরাহের দায়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সময় এসেছে। ইরানের ওপর নিষেধাজ্ঞা অন্যদের বার্তা দিবে– রাশিয়াকে কেউ সহায়তা করলে ভুগতে হবে এবং মূল্য চোকাতে হবে।

কিউএনবি/অনিমা/ ১৮.১০.২০২২/সকাল ১০.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit