বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

ইতিহাস গড়লেন ইমরান খান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১০৭ Time View
একাই ৬ আসনে জিতে ইতিহাস গড়লেন ইমরান খান

ডেস্কনিউজঃ পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান রোববার (১৬ অক্টোবর) দেশটির জাতীয় পরিষদের নির্বাচনে ইতিহাস গড়েছেন। ইমরান খান সাতটি আসনের উপনির্বাচনে দাঁড়িয়ে ছয়টি আসনেই জয় পেয়েছেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে ২০১৮ সালে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী জাতীয় পরিষদের নির্বাচনে ৫টি আসনে জয় লাভ করেছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার এনএ-২২ মারদান-৩, এনএ-২৪ চরসাদ্দাদ্বিতীয়, এনএ-৩১ পেশোয়ার-৫, এনএ-১০৮ ফয়সালাবাদ-৮, এনএ-১১৮ নানকানা সাহিব-২, এনএ-১৫৭ মুলতানে-৪, এনএ-২৩৭ মালির-২, এনএ-২৩৯ কোরাঙ্গি করাচি-১ আসনে জাতীয় পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

পিটিআই চেয়ারম্যান নিজে এইবার এনএ-১৫৭ বাদে সাতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মালির আসন বাদে বাকি ছয়টিতেই জয় পান। ওই আসনে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) হাকিম বেলুচের কাছে হেরে যান ইমরান। আর মুলতানের আসনেও হেরে যায় ইমরানের দল। ওই আসনে পিটিআই-এর ভাইস চেয়ারম্যানের মেয়ে বানু কোরেশিকে প্রার্থী করা হয়েছিল।

জিও নিউজ বলছে, পিপিপির প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টো ইমরান খানের আগে একসঙ্গে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই সময় তিনি চারটি আসনে জয়ী হয়েছিলেন, হেরে যান একটিতে।

গত এপ্রিলে জাতীয় পরিষদের অধিবেশনে ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে হেরে যান ইমরান খান। এর মাধ্যমে প্রধানমন্ত্রীর গদি হারেন পিটিআই চেয়ারম্যান। এতে পিটিআই সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হয়ে যায় জাতীয় পরিষদের আসনগুলো। এর প্রেক্ষিতে এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে খবরে বলা হয়েছে।

কিউএনবি/বিপুল/ ১৭.১০.২০২২/ রাত ৯.৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit