শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

ওয়ানডের দক্ষতা দিয়ে টি-টোয়েন্টিতে বাজিমাত স্কটল্যান্ডের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১০৮ Time View

স্পোর্টস ডেস্ক : অনেক বছর ধরে ক্রিকেট খেললেও এখনও বড় কিংবা মাঝারি দলের কাতারে আসতে পারেনি স্কটল্যান্ড। ছোট দলের তকমা গায়ে লাগিয়েই তারা এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে হইচই ফেলে দিল। আজ সোমবারের প্রথম ম্যাচে তারা হারিয়ে দিয়েছেন শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে।  গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সংস্করণে মাঝে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পাওয়া দলটিই আজ যেন ক্রিকেটবিশ্বকে নতুন বার্তা দিল।

ম্যাচ শেষে স্কটিশ অধিনায়ক রিচার্ড বেরিংটন বেশি টি-টোয়েন্টি খেলার সুযোগ না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন, ‘অবশ্যই এই জয় আমাদের জন্য বিশেষ কিছু। এর পেছনে আছে অনেক পরিশ্রম এবং এই জয় আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। যত টি-টোয়েন্টি ম্যাচ খেলার ইচ্ছা আমাদের ছিল, তার আমরা পাইনি। কিন্তু আমরা ৫০ ওভারের ক্রিকেট খেলেছি। এক্ষেত্রে বিষয়টা আসলে (ওয়ানডের) দক্ষতাগুলোই ছোট ফরম্যাটে নিয়ে আসা। ‘

সাবেক টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ৪২ রানের বড় জয়ের পেছনের কারণ নিয়ে বেরিংটন বলেন, ‘আমার মনে হয়, আমরা উড়ন্ত সূচনা পেয়েছিলাম। বিশেষ করে মানজি দ্রুত রান তুলছিল। এরপর ওয়েস্ট ইন্ডিজ ভালোভাবে ম্যাচে ফিরেছিল, তবে আমাদের বোলাররা ভালো বল করেছে। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোয় তারা তাদের কাজটা করেছে। মার্ক ওয়াট ভালো শুরু করেছে এবং মূল্যবান উইকেট পেয়েছে। লিস্ক টানা চার ওভারেও ভালো বল করেছে। ‘

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit