বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

রমিজ রাজাও বললেন- ‘আমিই বলেছিলাম…’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৯৩ Time View

ডেসক্ নিউজ : ‘আমিই বলেছিলাম…’ শব্দ দুটি বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের কাছে পরিচিত হওয়ার কথা। কারণ কিছুদিন আগেও জাতীয় দল কোনো ম্যাচ বা সিরিজ জিতলে কর্তাব্যক্তিদের মুখে এমন কথা শোনা যেত। এবার একই কথা শোনা গেল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজার মুখে। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি নিজেকে কৃতিত্ব দেন।

আরব আমিরাতে অনুষ্ঠিত গত বিশ্বকাপেই প্রথমবার ভারতকে এত বড় বিশ্বমঞ্চে হারিয়ে দেয় পাকিস্তান। এর আগে দুই ফরম্যাট মিলিয়ে বিশ্বকাপের ১২টি লড়াইয়ের সবকটিই জিতেছিল ভারত। এবার রমিজ রাজা দাবি করলেন, গত বিশ্বকাপের ম্যাচটিতে তার পরিকল্পনাতেই নাকি রোহিত শর্মাকে আউট করেছিলেন শাহিন শাহ আফ্রিদি। সেটাই ছিল ম্যাচটির বড় টার্নিং পয়েন্ট। রমিজ নাকি আগে থেকেই রোহিতের দুর্বলতা সম্পর্কে জেনে সেটা শাহিনকে জানিয়ে দেন।

একটি পডকাস্টে রমিজ বলেন, ‘বাবর বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে প্রধান নির্বাচকের সঙ্গে ছিল। আমি তখন তাকে ভারতকে হারানোর পরিকল্পনা জিজ্ঞাসা করি। সে বলতে পারেনি। আমি তখন তাকে পরিকল্পনা বলি। আমি বলি- শাহিন আফ্রিদি যখন বল করবে, তখন শর্ট লেগে একজন ফিল্ডার রাখবে। ইনস্যুইং ইয়র্কার করবে যাতে ব্যাটার রান করতে না পারে। তাহলেই রোহিতকে আউট করা সম্ভব।

ম্যাচটিতে শাহিন আফ্রিদির করা ইয়র্কার লেংথের একটি বলে আউট হয়ে যান রোহিত। বলটা মাটিতে পড়ে ভিতরের দিকে ঢুকে যায় কিন্তু রোহিত পেস বুঝতে পরেননি। বল টার্ন করায় সেটির লেংথও বুঝতে পারেননি। ফলে সহজেই বলটা গিয়ে লাগে রোহিতের সামনে পায়ে। আর তিনি লেগ বিফোরের ফাঁদে পড়েন।  এরপর লোকেশ রাহুল আর বিরাট কোহলিকেও আউট করেছিলেন শাহিন। এরপর অবশ্য গত মাসে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপে চোটাক্রান্ত শাহিনকে ছাড়াই ভারতকে হারিয়েছে পাকিস্তান।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit