সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

ইবোলা: উগান্ডার দুই জেলায় তিন সপ্তাহের লকডাউন ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইবোলা প্রাদুর্ভাবের রাশ টেনে ধরতে উগান্ডার দুটি জেলায় তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন চলাকালে মুবেনদে এবং পাশ্ববর্তী কাসান্দা নামের ওই দুই জেলায় পানশালা, নাইটক্লাব, উপাসনালয় এবং বিনোদন স্থান বন্ধ থাকবে। এসময় বলবৎ থাকবে কারফিউ। 

উগান্ডার রাষ্ট্রপতি ইওওয়েরি মুসেভেনি এর আগে বলেছিলেন, ইবোলা প্রতিরোধে লকডাউনের কোনো প্রয়োজন নেই। পরে নিজ অবস্থান থেকে সরে এসে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। উগান্ডার রাষ্ট্রপতি ইবোলা প্রতিরোধে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। লকডাউনের আওতাভূক্ত দুই জেলায় পণ্যবাহী ট্রাকগুলি লকডাউনে চলাচল করবে তবে অন্য সব পরিবহন বন্ধ থাকবে।

উগান্ডার দূরে মুবেন্দে সেপ্টেম্বরের শুরুতে ইবোলার প্রাদুর্ভাব শুরু হয়। ইবোলার সর্বশেষ এই প্রাদুর্ভাবে ৫৮ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১৯ জন। তবে আশঙ্কা করা হচ্ছে, মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

সূত্র : বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit