সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দেওয়া হয়নি : দাবি ইরানের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১৩২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহ করা হয়নি বলে দাবি করেছে ইরান। দেশটি বলেছে, তারা ভবিষ্যতেও অস্ত্র দেবে না। গত শুক্রবার পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই দাবি করেন। যদিও ইউক্রেনীয় ভূখণ্ডে হামলার জন্য ইরানের তৈরি কামিকাজে ড্রোন ব্যবহার করা হচ্ছে বলে দাবি করে আসছে ইউক্রেন কর্তৃপক্ষ এবং মার্কিন গোয়েন্দা। 

শুক্রবার ওই ফোনালাপে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান এই অভিযোগ অস্বীকার করেন। এক বিবৃতিতে ইরান সরকার বলেছে, আবদুল্লাহিয়ান ফোনালাপে আবারও জোরালো কণ্ঠে বলে দিয়েছেন যে ইউক্রেন যুদ্ধের জন্য তেহরান অস্ত্র সরবরাহ করেনি এবং করবেও না। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, সংঘাতে লিপ্ত যেকোনো পক্ষকে অস্ত্র দেওয়ার মধ্য দিয়ে যুদ্ধ দীর্ঘায়িত হবে। সুতরাং ইউক্রেন, আফগানিস্তান, সিরিয়া কিংবা ইয়েমেন-কোথাও যুদ্ধ অবিরত থাকুক, তা আমরা চাইনি এবং চাই না।’

সূত্র : সিএনএন 

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit