শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি: আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার   

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৯৮ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৩নং রসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য মোসাম্মৎ সকিনা বেগমের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের প্রধানসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশ ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি অটোরিকশা,একটি দেশীয় তৈরী পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার  করে। গ্রেপ্তারকৃতরা হলো, আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শহিদ ওরফে লেংড়া শহিদ(৫৮) ও তার সহযোগী এমাম হোসেন (৪২) মো. জুয়েল (২৯) মো.রফিক উল্যা (৩৭)। রোববার (১৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। এর আগে,গতকাল শনিবার রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

পুলিশ জানায়, গত ৪ অক্টোবার রাত ২টার দিকে উপজেলার ১৩ নং রসুলপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের লাউতলী মাস্টার পাড়ার সকিনা মেম্বারের বাড়িতে অজ্ঞাত নামা ১৪-১৫  জন ডাকাত তার বসত  ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এরপর ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্রের মুখে ঘরে থাকা সদস্যদের হাত-পা-মুখ  বেধে  ফেলে আলমারি ভেঙ্গে নগদ টাকা স্বর্ণালঙ্কার, শাড়িসহ ৬ লাখ ২৭ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তদন্তে জানা যায়, পলাতক আসামি সেলিমের সাথে গ্রামের একটি পুকুর লিজ দেওয়াকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয় সকিনা বেগমের সাথে। আসামি এমাম হোসেন,পলাতক আসামি সেলিম জানতে পারে সকিনার ঘরে পুকুর লিজ নেওয়ার জন্য ২ লক্ষ টাকা রয়েছে। এরই প্রেক্ষিতে নোয়াখালী ও  লক্ষ্মীপুর জেলা আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শহিদ ওরফে লেংড়া শহিদের সাথে পরিকল্পনা করে মোট ১১ জন ডাকাত সকিনা মেম্বারের বাড়িতে বাড়িতে ডাকাতি করে। এসপি আরো জানায়, আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে্

কিউএনবি/অনিমা/১৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit