বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার পাট রফতানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি কেরানীগঞ্জে কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা!

দেড় মাস পর খুলছে সুপ্রিম কোর্ট

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : অবকাশ শেষে ৪৪ দিন পর আজ থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ। গত ২ সেপ্টেম্বর থেকে অবকাশকালীন ছুটি শুরু হয় সুপ্রিম কোর্টে।

খোলার দিন থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে গঠিত ৫৫ বেঞ্চে শুনানির জন্য মামলার কার্যতালিকা প্রকাশ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে বেঞ্চে রোববারের কার্যতালিকায় শুনানির জন্য এক হাজার ৬৫৮টি মামলা রয়েছে।

অবকাশকালীন ছুটি শেষে আজ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। মূল ভবনের ভেতরের লনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী সই করা এক বিজ্ঞপ্তিতে অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

এদিকে অবকাশের পর উচ্চ আদালতে বেশকিছু আলোচিত ও গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে। এ সময় মামলার মধ্যে রয়েছে ষোড়শ সংশোধনীর রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন শুনানি, সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতির বিধান বাতিল প্রশ্নে মামলার শুনানি, দশ ট্রাক অস্ত্র মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি, ড. তাহের হত্যা মামলার রিভিউ শুনানি, পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের খুঁজতে রুলের ওপর শুনানি, গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের বরখাস্তের বৈধতা প্রশ্নে জারি করা রুল শুনানি, সংসদ সদস্য হাজী সেলিমের জামিন শুনানির মতো গুরুত্বপূর্ণ রিট এবং অন্যান্য রুলের বিষয়ে শুনানি থাকছে আদালতে।

কিউএনবি/অনিমা/১৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit